বিশ্ব বন্ধুত্ব দেশে দেশে দৃঢ় ভাবে গড়ে উঠুক
ধর্ম অমূল্য রতন সকলের মনে জাগরুক থাক।
সত্য স্বরপ সুন্দর প্রতিভাত-জাগরুক থাকুক
নিত্য সত্যের অপরুপ শোভা সর্বত্র ফুটে উঠুক।
স্রষ্টা সতত সবার মনে আনন্দ-লহরী বইয়ে দেক
বৈষম্য ধরা হতে সমূলে মূল্যোৎপাট হোক।
তরুণ-তরুণী প্রকৃত পক্ষে প্রতিভায় জেগে উঠুক
দয়াময় স্রষ্টা দয়ার সাগরে সবাইকে ডুবে দেক।
জ্যোতির্ময় আলো সর্বত্র দিকে ছড়িয়ে পড়ুক
দু:খ-শোক-যাতনা হৃদয় থেকে বিদূরিত হোক।
সব সম্পদ শাসকগণ যথাস্থানে সমবন্টন করুক
অনাবিল আনন্দ সকলের অন্তরে বইয়ে থাক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



