somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোরআন অনুযায়ী শফিকে বেত্রাঘাত করা উচিত ::P:P:P:P:P:P

১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোরআনের আয়াত অনুযায়ী হেফাজতে ইসলামী বাংলাদেশ এর আমীর আল্লামা শফিকে ৮০টি বেত্রাঘাত করা উচিত। শনিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতবিনিময়ে আহলে সুন্নাত ওয়াল জাম’আত নেতা মাওলানা জিয়াউল হাসান এই কথা বলেছেন। উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আহলে সুন্নাত আল জাম’আত নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, কাজী জাফরউল্লাহ প্রমুখ।

সভায় আহলে সুন্নাত ওয়াল জাম’আত নেতা মাওলানা জিয়াউল হাসান বলেন, কোরআনের আয়াত অনুযায়ী কেউ যদি কোনো নারীর বিরুদ্ধে পাপাচারের অভিযোগ আনে তবে তাকে চারজন সাক্ষী হাজির করতে হয়। শফী সাহেব বলেছেন গার্মেন্টসের মেয়েরা পাপাচার করে। তিনি কি চারজন সাক্ষী নিয়ে আসতে পারবেন? যদি তিনি তা না পারেন তবে কোরআনের আয়াত অনুযায়ী তাকে ৮০টি বেত্রাঘাত দেওয়া উচিত।

এছাড়াও কওমি মাদ্রাসা ও কওমি অনুসারীদের তীব্র সমালোচনা করে মাওলানা জাহান শাহ আবেদীন বলেন, যারা হযরত আলীকে (রা.) হত্যা করেছিলো তারা খারেজি। সেই খারেজিরা নাম পরিবর্তন কওমি হয়েছে। খারেজিরা কওমি ও হেফাজত দুই ভাগে বিভক্ত। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, কওমিরা এখন ছোট বোমা বানাচ্ছে। ভবিষ্যতে সনদ পেয়ে চাকরি করতে পারলে তারা বেতনের টাকা দিয়ে বড় বোমা বানাবে। এদের যে কোন মূল্যে রুখতে হবে।

আগামীতে সংসদে প্রতিনিধিত্ব করতে ১০ আসনে সুন্নাত আল জাম’আতকে নির্বাচন করতে দেওয়ার সুযোগ চেয়ে জাহান শাহ আরও বলেন, আমরা আওয়ামী লীগের পাশে থাকলে বিএনপি-জামায়াত হেফাজতের কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে সচেতন করতে পারব। এদের অপপ্রচার থেকে দেশকে রক্ষা করতে পারব। মাওলানা সাইয়্যেদ সাইফুদ্দিন আহমেদ আল হাসানী মাইজভান্ডারী বলেন, শফী মা-বোনদের নির্লজ্জভাবে অপমান করেছেন, গীবত করেছেন। কোরআনে আছে ‘আল গীবত-এ আসাদ্দু মিনাজ যিনা’ মানে গীবত যিনার চেয়ে ভয়ংকর। তাহলে বুঝেন শফী সাহেব গীবত করে কি করেছেন।

শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা একজন মোত্তাকি। তিনি ক্ষমতায় থাকলে দেশ বালা মুছিবত থেকে হেফাজত থাকে। সুতরাং ইসলামও তার কাছে হেফাজত থাকবে। মাওলানা ফরিদ উদ্দিন বলেন, জামায়াত-শিবির, কওমি, হেফাজত একই। ওরা ইসলামের দুশমন। যারা শেখ মুজিবুর রহমানকে বিশ্বাস করবে না তাদের বাংলাদেশে থাকার অধিকার নেই।

আবু সুফিয়ান আল কাদেরী আল আবেদী বলেন, স্বাধীনতার মূল দল আওয়ামী লীগ। ইসলামের মূল দল আহলে সুন্নাত আল জাম’আত। জামায়াত-শিবির, কওমি, হেফাজত সব একই। এদের মূল শয়তান। সেই শয়তানের নেতা হিসেবে আমি শফী সাহেবকে পুনরায় ইসলাম গ্রহণ করা আহ্বান জানাচ্ছি। চট্টগ্রাম জমিউয়াতুল ফালাহ মসজিদের খতিব মাওলানা জালাল উদ্দিন আল কাদেরী বলেন, শেখ হাসিনাকে আমরা ইবাদতে গুজার থাকতে দেখেছি । আমরা সুন্নাত আল জাম’আত দোয়া করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন বাংলাদেশে সুন্নিয়াত জারি রাখতে পারেন।

সভায় প্রধান অতিথি হিসেবে শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, সুন্নাত আল জাম’আত আমাদের আত্মার আত্মীয়। বিএনপি জামায়াতের অপপ্রচার মোকাবেলা করতে হবে। এসময় অন্যান্য বক্তারা বলেন, জামায়াত-শিবির এবং কওমি, তেঁতুলবাদীদের বিরুদ্ধে সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে।

তথ্যসুত্র:

আমার কিছু জানার ছিল, যদি কেও তথ্য দিয়ে সাহায্য করতেন খুব উপকার হইত। [ বি.দ্র. কিউরিয়াস মাইন্ড, অন্য কোন উদ্দেশ্য নাই ]

০১. আহলে সুন্নাত ওয়াল জাম’আত নেতা মাওলানা জিয়াউল হাসান।
০২. মাওলানা জাহান শাহ আবেদীন।
০৩. আবু সুফিয়ান আল কাদেরী আল আবেদী ।
০৪. মাওলানা সাইয়্যেদ সাইফুদ্দিন আহমেদ আল হাসানী মাইজভান্ডা

এই ব্যক্তিরা কে এবং তাদের ব্যাকগ্রাউন্ড কি ? পোষ্ট একটু খেয়াল কইরা পড়েন আর্ও অনেক মজাদার তথ্য পাবেন। আপনারা কি বলেন ?
৮টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×