somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সভ্যদের অসভ্যতা..১ "মানুষের মাংস খেতো বৃটিশ রাজপরিবার!" X(( X(( X(( X((

২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা সারা বিশ্বে সভ্যতার ফেরি করে বেড়ায়...অনেকটা চেতনার ফেরিওয়ালাদের মত আবার সুযোগ পেরেই নাক সিটকিয়ে আমাদের ব্লাডি নেটিভ বলে গালি দেয়। সেই বিশ্ব চোরদের লজ্জাস্কর অতীত ইতিহাস ফাঁস হ্ওয়া শুরু হয়েছে কয়েক দশক আগে থেকেই। তারই ধারাবাহিকতায় সম্প্রতি প্রকাশ হল যে "মানুষের মাংস খেতো বৃটিশ রাজপরিবার!" X( X( X(

মুল খবর:
রাজপরিবার তাদের খাবার দাবার ও সমৃদ্ধ রেসিপির কারণে বেশ আলোচিত। কিন্তু যে ব্যাপারটা নিয়ে কমই কথা বার্তা হয়েছে, সেটা হলো রাজপরিবারের অনেক সদস্যই মানুষের মাংস খেয়েছেন।

সম্প্রতি রাজপরিবারের ওপর প্রকাশিত একটি বই থেকে এই তাক লাগানো তথ্য পাওয়া যায়। এতে দেখানো হয়েছে, আঠারো শতকের শেষের দিকে রাজপরিবারের কিছু সদস্য মানুষের শরীরের বিভিন্ন অংশ খেতেন।

লেখক আরো বলেছেন, এ চর্চাটা শুধু রাজপরিবারেই সীমাবদ্ধ ছিল না। তখনকার অনেক অভিজাত পরিবারই এটা করতো।

মানুষের মাংস খাওয়ার ব্যাপারটা যতটুকু বিশ্বাস করা হয় শুধু আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ব্যাপারই না এটা ইউরোপেও ছিল।

লেখক লিখেছেন, ‘আমাদের স্কুলে আমাদের যেগুলো পড়ানো হয় না কিন্তু যেটা আমাদের সংস্কৃতি ও সাহিত্যের ইতিহাসে এর ভুরিভুরি প্রমাণ রয়েছে সেটা হলো ইংল্যান্ডের রাজা প্রথম জেমস মানুষের মাংস দিয়ে চিকিৎসা নিতে অস্বীকার করেছিলেন। দ্বিতীয় চার্লস তার নিজের ঔষধ নিজেই বানিয়েছিলেন। প্রথম চার্লস তো নিজেই ঔষধ হয়ে যান!’

দ্বিতীয় চার্লসের সঙ্গে আর যেসব বিখ্যাত নরমাংস সেবনকারী ছিলেন- তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- প্রথম ফ্রান্সিস, রানী প্রথম এলিজাবেথের চিকিৎসক জন ব্যানিস্টার, এলিজাবেথ গ্রে, কাউন্টেস অব কেন্ট, রবার্ট বয়েল, থমাস উইলিস, তৃতীয় উইলিয়াম ও রাণী ম্যারি।

চিকিৎসা ক্ষেত্রে নরমাংস সেবনের ইতিহাসটা কয়েকটা সামাজিক প্রশ্ন তুলেছে এমনটাই মনে করেন ওই বইয়ের লেখক ড. সাগ।

তিনি বলেন, ‘চিকিৎসাক্ষেত্রে নরমাংসের ব্যবহার নিয়ে ইউরোপীয় বৈজ্ঞানিক গবেষণা, প্রকাশনা, ব্যবসায়িক নেটওয়ার্ক সংক্রান্ত লিখিত অনেক তথ্য পাওয়া যায়।’

ড. সাগ বলেন, ‘যেখানে মরদেহকে চিকিৎসা সেবায় ব্যবহারের বিষয়টি একটা মধ্যযুগীয় ব্যাপার ছিল, সেখানে বিজ্ঞানের ওই উৎকর্ষের সময়টাতে ইউরোপে কেন এমনটা চলছিল এটা ভাববার বিষয়।’

এটা অষ্টাদশ শতক পর্যন্ত বেশ ভালভাবেই টিকে ছিল এমনকি রানী ভিক্টোরিয়ার সময়েও দরিদ্র শ্রেণীর মধ্যে এই চর্চা ছিল।

তথ্য সুত্র:
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×