somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"ক্ষুধা লাগছে ভাই কিছু দেননা খামু"

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



"গ্যাস ভিল দিয়ে বের হয়ে পাশের চায়ের দোকানে বসে চা
খাচ্ছিলাম। একটা ছেলেকে লক্ষ্য করলাম,
আনুমানিক বয়স ১১ কি ১২ হবে, ছেলেটা পাশের এক
ভদ্রলোককে খুবই কাতরকন্ঠে বলছে-
"ক্ষুধা লাগছে ভাই কিছু দেননা খামু"
ভদ্রলোক ছেলেটার হাতে দুটাকা ধরিয়ে দিলো, যদিও
দুটাকা ক্ষুধা মিটানোর জন্য খুবই নগন্য,
তারপর ছেলেটা ওখান থেকে চলে গেলো।
খুব খারাপ লাগলো ছেলেটির জন্য পড়া - লেখার
বয়সে ছেলেটা পেটের দায়ে ভিক্ষা করে বেরাচ্ছে,
আমি দ্রুত চা শেষ করে ছেলেটার পিছু নিলাম,
জানিনা কেন পিছু নিলাম, ছেলেটা কিছুদূর গিয়ে
একটা ফাস্টফুড দোকানের সামনে দাড়িয়ে
ডিসপ্লে করা বার্গার আর সেন্ডুইচের দিকে
দূর থেকে তাকিয়ে আছে। আমার কাছে খুবই অদ্ভুত
লাগলো কারন মানুষ কতটা ক্ষুধার্ত হলে এভাবে
খাবারের দিকে তাকিয়ে থাকে!
আমি আর দেরি না করে ছেলেটার দিকে এগোলাম।
আমি: কিরে খিদা লাগছে?
ছেলেটা: হ ভাইয়া। (কিছুটা অপ্রস্তুত হয়ে উত্তর দিল)
আমি: তোর নাম কি? কই থাকস?
ছেলেটা: সাজ্জাদ, কালসি থাকি ভাই।
আমি: বার্গার খাবি?
সাজ্জাদ: না ভাই অনেক খিদা লাগছে ভাত খামু।
আমি আর কথা না বারিয়ে কাছের একটা
বিরিয়ানির দোকানে ওকে নিয়ে গেলাম, কিন্তু ও
ভাত ছাড়া কিছুই খাবেনা। ওর কথামত ভাতের হোটেলে
বসলাম জিজ্ঞেস করলাম, কি খাবি?
সাজ্জাদ: সবজি দিয়া ভাত খামু।
আমি: আর কি খাবি?
সাজ্জাদ: আর কিছু খামুনা।
আমি হোটেলের লোককে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম
গরু মুরগির প্লেট কত? সাজ্জাদ আমাকে বললো,
ভাই ডিম দিয়া খামু।
আমি: তুই গরু, মুরগি খাস না?
সাজ্জাদ: না ভাই অডির দাম বেশি, ডিমের দাম কম।
আমি হেসে দিলাম,
জিজ্ঞেস করলাম গরু নাকি মুরগির মাংস বেশি পছন্দ?
সাজ্জাদ: মুরগি।
ভাত মুরগি আর ডাল অর্ডার করলাম।
আমি: তোরা কয় ভাই বোন? তোর বাপ মা কি করে?
সাজ্জাদ: বাপ আরেক বিয়া করছে, দুই ভাই, বড় ভাই
বিয়া কইরা আলাদা থাকে।
আমি: তোর বড় ভাই টাকা পয়সা দেয় না?
সাজ্জাদ: না।
আমি: তুই পুরবিতে কি করস?
সাজ্জাদ: আইজকা দুই দিন ধইরা বাসায় পাক করেনাই
হের লাইগা খাবার খুজতে আইছি।
আমি: তুই কাজ করস?
সাজ্জাদ: হ, কালশির একটা হোটেলে হারি পাতিল
পরিস্কার করি, ঈদের পরথিকা এহনো খুলে নাই হোটেল।
আমি: কত দেয়?
সাজ্জাদ: দুইবেলা খাওন দেয় খালি।
ইতোমধ্যে ওর খাবার চলে আসলো, ও একপ্লেটের বেশি
ভাত খাবে না, তাও জোর করে দুই প্লেট খাওয়ালাম।
সাজ্জাদ: কেউ আমারে কহনো এম্নে খাওয়ায়
নাই, বাপ মায়ও খাওয়ায় নাই। ভাইয়া আপনের নাম কি?
আমি শুনে সাথে সাথে ইমোশনাল হয়ে পরলাম,
নাম বললাম। জিজ্ঞেস করলাম, RC খাবি? বললো না ভাই,
বাসায় যাওনের টাকা নাই ৫ টা টাকা দিলে ভালো হয়।
হোটেল থেকে বের হলাম দুইজন দুইটা
আইস্ক্রিম খেলাম তারপর ওকে রিক্সায় উঠিয়ে
দিলাম। সাজ্জাদ যাওয়ার সময় পেছনে তাকালো
আর হাসি দিয়ে জোরে একটা সালাম দিলো,
খুশি হয়ে গেলাম। জীবনে কতটাকা কতদিকে উরায়ে ফেললাম মনেও নেই, কিন্তু আজ মাত্র ১২৭ টাকা খরচ
করে যা পেলাম তা কোটি টাকা দিয়েও সম্ভব না।
আমি জানি একবেলার খাবার দিয়ে আমার পক্ষে
সাজ্জাদের জীবনে পরিবর্তন আনা সম্ভবনা, জানিনা, পরের বেলা ও কোথায় খাবে!

(সংগৃহিত এবং পরিমার্জিত)
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×