
আমাদের দেশের সাধারণ ও অসাধারণ জনগণ সহ সকল প্রকার সংবাদ মাধ্যম “মত প্রকাশের স্বাধীনতা”র জন্য প্রায় যুদ্ধ করছেন। মত প্রকাশের সামান্য নমুনাচিত্র হিসেবে একটি সংবাদের ভিডিও চিত্র তুলে ধরছি। যমুনায় বড়শিতে ধরা পড়ল বিশাল চিতল মাছ। - DBC NEWS
এই মাছের ওজন ভিডিও সংবাদে বলা হয়েছে ২০ কিলোগ্রাম। সামহোয়্যারইন ব্লগের পাঠক ও লেখকদের কাছে প্রশ্ন -
ক। ২০ কিলোগ্রাম মাছ ধরার মতো বড়শি ব্লগে কে কে দেখেছেন?
খ। এই লোককে দেখে আপনাদের বিশ্বাস হয়, এই মাছ সে বড়শি দিয়ে ধরেছে?
গ। নিউজ চ্যানেলে এই ধরনের সংবাদ পরিবেশন হলে, আমরা সংবাদ মাধ্যমগুলোকে কিভাবে বিশ্বাস করতে পারি?
আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলোকে আমি এই দেশের জন্মের আগে থেকে চিনি। অনেকেই হয়তো ভাবতে পারেন এ আর এমন কি সংবাদ! বা কি আর এমন মিথ্যা বলেছে! - সমস্যা হচ্ছে এই্ ভাবনার কারণেই সংবাদ মাধ্যমগুলো মিথ্যা সংবাদ প্রচার করার সাহস করে। আর এই হচ্ছে আমাদের দেশের সংবাদ মাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা।
মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আরও লিখবো। আপনাদের মতামত আশা করছি।
সবাইকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২৬ রাত ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




