তোর কাছে যখন ফিরে আসি
এক অন্য আমি, ভালোবাসি
সেই প্রথমবারের মতো।
নির্লজ্য প্রেমিকের মত ডুবে থাকি
তোর বুকের সবুজ জমিনে,
তোর প্রতিটি ইঞ্চির ভালোবাসা আমার চাই!
তোর কাছে যখন ফিরে আসি
পৃথিবীর সব শব্দ হারিয়ে যেতে থাকে
ঝরাপাতা সুগন্ধি চুল হলে ছুঁয়ে যায়
ঘাসফুলে ফড়িং ওড়ে
চুপচাপ জলছাপ বাতাসে
আর এক আকাশ আক্ষেপ নিয়ে তোর অপেক্ষায়
আমি জলের ধারে বসে থাকি।
এই যে আমাকে দেখিস,
তার যতটা না আমি, ততোটাই তুই।
তোর কাছে যখন ফিরে আসি
এক অন্য আমি, ভুলে যেতে
ভুলে যাই বারবার।
না না না, আর একটাবার, আর একটা দিন
একটা বনফুল প্রিয় ভুল হয়ে থাক।

সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




