somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই মুহুর্তে ঘটে যাওয়া আতংকময় কিছু..........(ভৌতিক গল্প)

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাত ২.৪৬ মোবাইলের স্ক্রিনে।
ঘুমটা ভেঙ্গে গেল।
হঠাৎ ঘুম ভাঙ্গে প্রায়ই।
আবার ঘুমিয়ে যাই সাধারণত। আজকেও চেষ্টা। চলছে।।
এভাবে কতক্ষন চেষ্টা চালালাম কে জানে। বিরক্ত হয়ে মোবাইলের দিকে তাকাই।
২.৪৬ ই বাজে। একটু ঘাবড়েই যাই। সময় কি স্থির হয়ে গেল?
মোবাইলে কোন প্রবলেম নেই।
আবারো ঘুমানোর চেষ্টা করলাম।
মাথায় আসলো যে শয়তান/ অশরীরদের উৎপাত/আবির্ভাব সাধারনত তিনটার সময়ে হয়।
অনেক হরর মুভিতে দেখেছি আর গল্পে এইরকমই পড়েছি।
আমি ঢোক গিলতে শুরু করি এই কারনে যে এইসব চিন্তাগুলো আমি নিয়ন্ত্রণ করছিনা।
আমি না ভাবতে চাইলেও আমার মাথায় ঘুরপাক খাচ্ছে।
মনের সাথে যুদ্ধ করতে করতে আবিস্কার করলাম যে বারান্দার দরজাটা খোলা!
এবার অস্বস্তি লাগতে শুরু করলো। পৌষের শীত আক্রোশে আছড়ে পড়ছে খোলা দরজায়।
অনেকক্ষন দ্বিধাদ্বন্দ শেষে উঠলাম।
দরজাটা লাগাতে গিয়ে সামনের সুপারী গাছগুলো চোখে পড়লো। খাম্বার মতো গাছগুলো তিনতলা এই বারান্দাটাকে ছুই ছুই করে।
কৌতুহলে বারান্দায় দাঁড়িয়ে নিচে তাকালাম।
সুপারী গাছের গা ঘেষে একটা মানুষ বসে আছে। লুংগি পড়া, হাফহাতা গেঞ্জি, মুখ মাফলারে ঢাকা। শীতে কাপছে।
অস্বাভাবিক কিছুই ছিলনা। বারান্দার দরজা বন্ধ করে ফিরে আসি আপন বিছানায়।
আবারো ঘুমানোর চিন্তায় চোখ বুজি। এবার অনেকটা সার্থকভাবেই যেন ঘুমের ঘোর আসছে।
ঘুমটা ভেঙ্গে গেল। আশেপাশে তাকালাম সবই ঠিকই আছে মনে হল।
কেবল মাত্র একটা ব্যাপার ছাড়া।
বারান্দার জানলায় লক্ষ্য করলাম একজন দাঁড়িয়ে আছে!
লুংগি পড়া, হাফহাতা গেঞ্জি, মুখ মাফলারে ঢাকা। শীতে কাপছে।
মনে পড়লো ভোট দিতে রুমমেটরা সবাই যে যার বাড়িতে চলে গেছে। পুরো তিনতলায় আমি একলা।
দেয়ালঘড়িতে ঘন্টার আওয়াজ হচ্ছে। এক... দুই......তিন......।




সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:২৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

কঠিন বুদ্ধিজীবী

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা মে, ২০২৬ রাত ৮:৪৪




বুদ্ধিজীবী হওয়া এখন খুব কঠিন কিছু না- শুধু একটু সুন্দর করে কথা বলতে পারলেই হলো। মাথার ভেতর কিছু আছে কি নেই, সেটা বড় বিষয় না; আসল বিষয় হলো,... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

×