somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা কি স্বপ্ন দেখতে ভুলে যাচ্ছি?

০২ রা জুন, ২০১০ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা ব্লগে বিচরণ করছি বেশ কিছুদিন হয়ে গেল। প্রথমে বেশ মুগ্ধ হয়েছিলাম। আনন্দিত হয়েছিলাম পোস্টগুলো দেখে, বুঝতে পারছিলাম নিজের অনেক অজানাকে ছুড়ে ফেলা যাবে অন্ধকারে। বিশেষ করে মুক্তিযুদ্বের উপর তথ্য-উপাত্তগুলো। স্বাধীনতার অনেক পরে আমার জন্ম। তাই মুক্তিযুদ্বের প্রকৃত ইতিহাস গুলো জানতে পারা আমার ব্লগীয় জীবনের অনেক বড় একটা পাওয়া। কিছু ব্লগারের একটা একেকটা পোস্টের পেছনের পরিশ্রম আর পড়াশোনা দেখলে মনে শ্রদ্বা জাগে।

কিন্তু ইদানিং লেখাগুলো পড়তে পড়তে কেমন যেন ক্লান্তি চলে আসে মনে। কেমন যেন একটা একই বৃত্তে ঘুরপাক। ইতিহাস অথবা রাজনৈতিক (আ:লীগ- বিএনপি- জাশি মারামারি)। ইতিহাস জানাটা অবশ্যি জরুরী। কিন্তু রাজনৈতিক ক্যাচাল গুলো অসহ্য হয়ে উঠছে। আর একটা ব্যাপার হলো রাজনৈতিক ইতিহাসের আলোচনা গুলো মূলত ১৯৮১-৮২ এসে থেমে যায়। সম্ভবত এর একটা মূল কারন হলো, আমাদের দেশটা আসলে ঐ সময়ের পর থেকে খুবই ধিরগতিতে এগিয়েছে। এর পরবর্তী শাসকরা বর্তমান কেন যেন, অতীতের জাবর কাটতেই ব্যস্ত। তাদের নিজেদের মোলিক অবদান কেন যেন খুবই কম।
শেখ মুজিব - জিয়া এই দুজনের একটা বিশেষ দিক ছিলো এরা দেশের মানুষকে স্বপ্ন দেখাতে পেরেছিলেন। যে স্বপ্নে বিশ্বাস করে মানুষ এগিয়ে যেতে পেরেছিলো।
ব্লগে নতুন স্বপ্ন কিংবা নতুন ধারনার কথা বলছে এমন পোস্ট খুব কম পাই। কোথাও একজন কৃষক তার ফসল উৎপাদনে সাফল্য পেলো, কিংবা একজন ক্ষুদ্র ব্যাবসায়ী নতুন ধারনার প্রয়োগ ঘটিয়ে সাফল্য পেলো কিংবা বাংলাদেশী কোন শিক্ষার্থী কোথাও ভাল করল, এমন খবরের পোস্ট আসে না কেন? এমন তো নয় যে, এসব ঘটেনা।
আজকের তরূন প্রজন্মের কাছে কোন আইডল নেই, যে নেতা তাদের স্বপ্ন দেখাতে পারে। তথাকথিত ক্লোস আপ ওয়ান আইডল নয়, সত্যিকারের আইডল, যাকে দেখে বলতে পারি আমি ও ওর মত হতে চাই।
তাই তো একজন জাফর ইকবাল স্যার যখন তার সীমিত সাধ্যের মধ্যে লেখনী আর গণিত অলিম্পিয়াডের মাধ্যমে স্বপ্ন দেখান , তখন সেটা আমারা লুফে নেই। কিন্তু আমাদের রাজনৈতিক নেতারা কি এটা থেকে শিক্ষা নিতে পারেনা? আপনাদের হাতে তো এর চেয়ে বেশী ক্ষমতা। একজন জাফর ইকবাল লিখলে সেটা বড়জোর হাজার দশেক লোক পড়ে, আর আপনাদের জনসভায় মানুষের ঢল নামে। আপনারা যেটা বলেন সেটা পরেরদিনের সংবাদপত্রের হেডলাইন হয়। দয়া করে এই ক্ষমতাকে ব্যাবহার করুন। নিজের ছেলেপিলেদের জন্য সম্পদের পাহাড় না গড়ে, দেশের জন্য ভাল কিছু করুন। তাহলে আপনার ছেলে-মেয়েরা যখন রাস্তা দিয়ে হাটবে তখন যে সম্মানটা পাবে, সেটা আপনি তাদের জন্য হাজার সম্পদের বিনিময়েও দিতে পারবেন না।

অনেক আবোল তাবোল বকলাম। আমার প্রিয় একটা লাইন দিয়ে লেখাটা শেষ করি, যেটা প্রায় আমার ফেসবুকে স্ট্যাটাস হিসেবে থাক
জীবন আসলে তাদের জন্য যারা স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নের জন্য জীবন বাজি রাখতেও দ্বিধা করে না


৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×