কথা ছিল যখন ডুববে শূন্যতায়, খালি খালি
লাগবে স্নেহাতুর বুক, ভরে দিতে না পারি
পাশে গিয়ে দাঁড়াবো, তোমার ব্যথায় আমিও
বইবো পান্ডুর মুখ।
কথা ছিল যখন ঝরবে মেঘ
তোমার দু'চোখ থেকে,ব্ল্লটিং পেপার না হতে পারি
আমি কাঁদবো
তোমার -ই মতো প্রবল শোকে।
কথা ছিল যখন ক্লান্তি নামবে জীবন যাপনের বাঁকে
উপশম হতে না পারি, বিশ্রামের শয্যা তৈরী করে
বিলি কেটে দেব
তোমার ঘন চুলের ফাঁকে ফাঁকে।
এখন বন্ধু তোমার এমনই বেদনা
যেখানে স্রষ্টাও অসহায়
সন্তান বিচ্ছেদ কি সান্ত্বণা
এ তো অস্তিত্বের লয়!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


