somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুস্থ :-/ ব্লগারকে সহায়তা করুন - এটা ফান পোস্ট নয়

১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনের হিসেব ২৪ ঘণ্টায়। কতভাবে দেখলাম এই ঘণ্টাগুলোর হিসাব এই এককুড়ি দশ যোগ একবছরের জীবনে! আরো দেখব যদি আয়ুষ্মতী হই। আয়ু একধরেনর অভিশাপ মনে হয় আজকাল। না. কারো সহানুভূতি প্রত্যাশী হয়ে এই মন্তব্য করছি না। অনুভূতিটা ব্যক্ত করলাম। যখন স্কুলে পড়তাম তখন শীত গ্রীষ্ম বর্ষা শরত হেমন্ত বসন্ত সব সময় অন্ধকার থাকতে আমরা ঘুম থেকে উঠতাম। আমাদের পি.টি হতো ৭.১০ এ। আমার বাসা থেকে পাবলিক বাসে স্কুলে যেতে ৪৫মিনিট লাগতো। সুতরাং যেভাবেই হোক ৬.১৫তে আমাদের বাসা থেকে বের হয়ে যেতে হতো। এরপর কলেজ। সেই মীরপুর থেকে ভিকারুন্নেসা, এটাও খুব সোজা ছিল না। বেবীট্যাক্সিতে আরো তিন বান্ধবীর সাথে শেয়ারে যাতায়াত। ইউনিভার্সিটিতেও আমার ক্লাশ শুরু হতো ৮টায়, আমাকে ৭.১০ এর বাস ধরতে হতো।
অফিসে জয়েন করার পর আমার লাইফ স্টাইল পরিবর্তিত হলো। সাড়ে ৭টা বা ৮টায় উঠলে আমি ৯টার মধ্যে অফিসে পৌঁছাতে পারতাম, ৬বছরের বেশিরভাগ সময় আমি বাসার কাছেই পোস্টেড ছিলাম।
এখন আমার পোস্টিং মতিঝিল, বাসা উত্তরা। ঘুম থেকে উঠি ডিজিটাল ৬.৩০ এ (আগামীকাল থেকে ডিজিটাল ৭.৩০ তে উঠব), বের হয় যাই ৭.৩০ এ, তবু ৯টায় ক্বচিত অফিসে ঢুকতে পারি। আসেত কতক্ষণ লাগে তা আল্লাহর হাতে ছেড়ে দেয়া। অফিস থেকে বেরুবার সময় অযু করে বের হই যাতে গাদিতে মাগরিবের নামায আদায় করতে পারি। টুকটাক খাবার এবং পানিও সাথে নেই, কারণ ৩ঘণ্টাও লাগে কখনো কখনো। বাসায় ফিরতে ৮-৯টা বাজে। অফিস ১০ঘণ্টা, রাস্তায় চারঘণ্টা, ঘুম ৬ঘণ্টা, বাকী ৪ঘণ্টায় আমার কাওয়া, গোসল, নামায, পরিবারের সাথে মিথস্ক্রিয়া সব সম্পন্ন করতে হবে। বাসায় ফিরতে ফিরতে দোকান বন্ধ হয়ে যায়। বাজার কখন করা, রান্না, কাপড়চোপড় ঠিক করা কখন করব??
সব ভেবে আমি ব্লগারদের বলছি আমাকে একটা ট্রাক কিনে দিন চাঁদা দিয়ে। আমি সেই ট্রাককে কনভার্ট করে নেই। ট্রাকের ভেতরেই খাওয়া ঘুম বাথরুম সবকিছুর ব্যবস্থা থাকবে। রাস্তায় বসে থাকলেও সমস্যা হবে না। আমি ঘুমাতে পারব, খেতে পারব, গোসল করতে পারব। পারব টিভি দেখতে, বই পড়তে, গান শুনতে। বেশি জ্যাম দেখলে কোথাও পার্ক করে রাত কাটিয়ে দেব। সকালে ট্রাক থেকে লাফ দিয় অফিসে ঢুকে যাব।:D

অতএব, সকলের কাছে আমার আকুল আবেদন আমার যেহেতু ট্রাক কেনার মতো সামর্থ্য নেই, আমাকে সকলে মিলে একটা ব্যবস্থা করে দিন। তখন আমি নিয়মিত ব্লগেও আসতে পারব।
আপনাদের সহযোগীতার প্রত্যাশায়, আপনাদেরই নিন্দিত ও নন্দিত ব্লগার মেঘকন্যা।
৩০টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×