somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বানরের হাতে খন্তা...

১১ ই মার্চ, ২০১২ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেখতে দেখতে কেমন করে যেন পিসি, ট্যাবলেট, আইপড-প্যাড, মোবাইল একেবারে জীবন যাপনের আবশ্যক উপকরণে পরিণত হয়েছে।প্রথম যখন মোবাইল এসেছে তখন তো এলাহি অবস্থা। অনেকটা ডিশ অ্যান্টেনার মতো, যার বাসার ছাদে ডিশ লাগানো তারা কত বড়লোক তার হিসাব কষতাম আমরা। যাদের তা নেই তাদের অ্যান্টেনার সাথে ঢাকনা লাগানো ডিডি বাঙলা আর জিটিভি দেখার জন্য। সেসব দিন গেল। ভিসিপি ভিসি আর এর যুগ গেল। এনালগ টিএন্ডটি ডিজিটাল হলো। কলার আইডি হলো। মোবাইল সহজলভ্য হলো। সাথে সাথে এগুলো সংশ্লিষ্ট অপরাধ পেতে থাকলো অন্য মাত্রা।
ধরেন একজন রিকশাশ্রমিক তার কাছে একটা মোবাইল আছে, এখন একই পেশায় নিয়োজিত তার অন্যান্য কলিগদের মোবাইল নেই। যন্ত্রটা যখন আছে কথা বলার সাধ ও আছে। সে কি করবে? সে র‌্যান্ডমলি ফোন ডায়াল করবে এবং রং নাম্বারে উপযুক্ত অভ্যর্থনা পেলে "বন্ধুত্ব" পাতাবে।
আবার আমাদের আলাল দুলালীরা যাদেরকে আমাদের মতো বাবা মা রা পলকে হারায় তাদের হাতে মোবাইল গেলে তারা মোবাইলে বন্ধু খুঁজবে, কথা আর শেষ হবে না। নানা অফারে এরা থাকবে অগ্রগণ্য ভোক্তা।
এদের মোবাইল আবার লেটেস্ট হতে হবে ক্যামেরা থাকতে হবে। যদি বাই চান্স প্রেম হয়ে যায় তাহলে মোবাইলে মুহুর্মুহূ ছবি উঠবে, ব্রেক আপ হলে এগুলো আবার পাবলিক প্রপার্টি হয়ে যাবে। এদের বয়স ক্লাস সিক্স থেকে শুরু হবে এবং বিস্মিত হবার কিছু নেই যখন আড্ডায় শুনবেন অমুক ইংলিশ মিডিয়ামের ফাইভ পেরোনো বাচ্চারা বাবা মা হবার পথে হাঁটাহাঁটি শুরু করেছে।
মানুষ রসময় গুপ্তের চটি পড়ে বালেগ হয়েছে, তারপর নীলক্ষেতেরে ফুটপাথ থেকে ইংরেজী ছবিওলা বই কিনেছে। এরপর ভিসিআর ভিসিপি তে ভিডিও ক্যাসেট দিয়ে নীল ছবি দেখেছে। তারপর একসময় ফ্লপিতে স্টিল ছবি নিয়ে দৌড়াদৌড়ি করেছে। প্রি ডায়াল আপ লাইন যখন পেয়েছে তখন হার্ড ডিস্কে পর্নো কপি করেছে। এখন মোবাইলে, ব্লু টুথের মাধ্যমে এক বন্ধুর থেকে আরেক বন্ধুর কাছে প্রভার ভিডিও ট্রান্সফার হয়ে যাচ্ছে।
আলফ্রেড নোবেল যেমন ডায়নামাইট আবিষ্কারের পর এর ভিন্ন ব্যবহার দেখতে পেয়েছেন তেমনি আমাদের অতীব দরকারী অনুসঙ্গগুলো আমাদের বিরুদ্ধেই মারণাস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
আপনার সাথে আমার কোন কারণে বনছে না - আমি ভুয়া ইমেইল আইডি তৈরী করে যাচ্ছেতাই ইমেইল পাঠালাম। আপনি আইপি দিয়ে আমাকে ট্রেস করতে পারবেন না যদি না পুলিশ কেস হয়। আপনাকে আমার অপছন্দ আমি আপনার ফেসবুকের কনটেন্ট অথবা লিংকড ইনের কনটেন্ট কপি করে আপনার নামেই একটা একাউন্ট খুলে আপনার কাছের মানুষদের আপত্তিকর মেসেজ পাঠাতে থাকব কিংবা আপনাকে এড রিকোয়েস্ট ও পাঠাতে পারি। কোনভাবে বুঝলেন কাজটা আমি করেছি, আপনি আমাকে বললেন কেন আমি একাজ করেছি আমি পৃথিবীর সবকিছুর কসম কেটে বলব আমি কাজটা করিনি।
আপনার অবসরে আপনি এখন ই-বুক পড়তে পারেন তা করবেন না আপনি প্রথম সার্চ মারবেন সেক্স ভিডিওজ। এছাড়া জীবনে আর কিছু নেই।
আমি শ্রেনীহীন সমাজে বিশ্বাস করি না। ফকিরের বাচ্চা (আর্থিক নয় শুধু মানসিকতার দিক থেকেও)দের হাতে প্রযুক্তি পড়লে কি অবস্থা হয় তা আমরা প্রতিদিন দেখতে পা্চ্ছি। আমার খুব দুঃখবোধ হয়।
ঘণ্টার পর ঘণ্টা আমরা আপত্তিকর ভিডিও দেখতে পারছি গাটেঁর টাকা খরচ করে এটাকা তো কত ভালো কাজে ব্যয় হতে পারতো!
একটা ভালো লিখা পড়া যেত, ঐ সময়টুকুতে তা না।
আমাদের আরেক জিনিস এখন টিভি-উফ টিভি...ঘরেই ঢুকেই আমাদের প্রথম কাজ টিভি ছেড়ে দেয়া, ঘুমিয়ে গেলেও টিভি চলছেই...হাজারো সিরিয়াল নাটক মালাইকার আনারকলি ডিসকো চলি আমরা দেখেই যাচ্ছি...চোখের চিউইং গাম চলছে...
প্রযুক্তির কঠিনতম ব্যবহার চলছে নারীর বিরুদ্ধে...সম্প্রতি না কি আইন হয়েছে পর্নো দেখা সঙরক্ষণ এগুলোর জন্য ১০বছরের সবোর্চ্চ শাস্তি...পর্নো বানানোর শাস্তিটা কার্যকর হলে ব্যালেন্স হতো ভালোভাবে...
কেন সবার মোবাইল দরকার, কেন সবাইকে নেট কানেকশন মোবাইল ইন্টারনেট দিতে হবে আমি ঠিক বুঝি না। আমি যেমন বুঝি না সবার উচ্চশিক্ষার কি প্রয়োজন। কেন সবাইকে মাস্টার্স পাস করতে হবে, কেন এমবিএ করতে হবে... কেন সবার ডাক্তার হতে হবে...এগুলো আমি বুঝি না।
এরশাদ আমলে যখন বিনামূল্যে কনডম দেয়া শুরু হলো এগুলো বস্তির বাচ্চারা বেলুন হিসেবে খেলা শুরু করলো...সহজ লভ্য ডিগ্রী, সহজলভ্য প্রযুক্তি আমাকে বিনামূল্যে বিতরণকৃত কনডমের কথা মনে করিয়ে দিচ্ছে বারবার।এইসব বানরের হাতে কেন সুবিধা তুলে দেয়া!!!!
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×