বেঁচে আছি এভাবে রেখে গেছ যেভাবে
এ সময়ে কে আছে কার কথা কে ভাবে
পরে রই কোনাতে , কেটে যায় দিন
ভেবে ভেবে ভোর হয় স্মৃতি অমলীন
বৃষ্টি হলে পরে ভিজাই এ চোখ
যেভাবেই থাকি তবু তোমার জয় হোক
বেঁচে আছি সেভাবেই দেখেছিলে যেভাবে
শুধু বুকে নিকোটিন জমা হয় প্রতিদিন
পুড়ে বুক যদি পারি চলে যেতে কোনো দিন
পরে রবে দেহখানি ধরণীর বুকে শুয়ে
কামিনীর চারা দিও ছায়া দেবে মাথা নুয়ে
যদি দেখা হয় কভু ওপারের বাড়িতে
ধরে রেখে দিও আমা দিওনা আর হারিতে
এই কথা দিয়েছি যে মনে রবে চিরকাল
এই রাত শেষ হলে দেখে নিও সকাল
বেঁচে আছি এভাবে রেখে গেছ যেভাবে
বেঁচে আছি সেভাবেই দেখেছিলে যেভাবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



