somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইমাম মেহেদীর অপেক্ষায়............ মুলঃ হারুন ইয়াহিয়া

০২ রা মে, ২০১৩ বিকাল ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



الم [٢:١] ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَۛ فِيهِۛ هُدًى لِّلْمُتَّقِينَ [٢:٢]الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ [٢:٣]
“আলিফ লাম মীম। এ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই। পথ প্রদর্শনকারী পরহেযগারদের জন্য,যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামায প্রতিষ্ঠা করে। আর আমি তাদেরকে যে রুযী দান করেছি তা থেকে ব্যয় করে।”- সূরা বাকারাঃ ১-৩

ধর্ম, দর্শনও নয়; বিজ্ঞানও নয়- ধর্ম- এক সুগভীর বিশ্বাস - অদেখা বিষয়ের উপর। ধর্ম, পথ-প্রদর্শনকারী-তবে শুধুমাত্র বিশ্বাসী আর পরহেযগারদের জন্য। সুতরাং, অদেখা বিষয়ের বিশ্বাসী হিসেবে আমি কার্যত কোন কারামত, অলৌকিকত্ব বা দৈব খোজার প্রয়াস করব না- কেননা আমি বিশ্বাস করি “হও” বা “হয়ে যাও” এর আদেশদাতার কার্যত আর কোন কারামত প্রকাশ করার দরকার নেই, বরঞ্চ কায়মনোবাক্যে কামনা করি আল্লাহ্‌ তায়ালা যেন আমাকে এবং আমাদের সকলকে সরল বিশ্বাসে বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেন।

তাই, আমার সকল জ্ঞানী ভাই ও বোনদের অনুনয় করছি দয়া করে আমাদের মত অদেখায় বিশ্বাসীদের কোন কিছু দেখিয়ে/ বুঝিয়ে বিশ্বাস করানোর কষ্ট করবেন না-আপনাদের সময়, জ্ঞান-বিজ্ঞান, যুক্তি-তত্ত এই দুনিয়ার জন্য অত্যন্ত মূল্যবান-দয়া করে তা আমার বা আমাদের মত কূপমণ্ডূকদের (বিশ্বাসের বাইরে যারা আর কিছুই দেখে না) পিছনে ব্যয় করবেন না।

ইমাম মেহেদী’র অপেক্ষায়.........
ইমাম মেহেদী এই নামটি সারা পৃথিবীতে সুপরিচিত এবং সমাদৃত। সারা পৃথিবীর নির্যাতিত ও হতভাগ্য মুসলমান জনতা অধীর আগ্রহে এই মহামানবের জন্য অপেক্ষা করছে, পৃথিবীব্যাপী এই মহান আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি সম্পর্কে জল্পনা-কল্পনা চলছে, চলবে।

সারা পৃথিবীর মসুলমানদের বিশ্বাস, ইমাম মেহেদীহবেন মহানবী (সঃ) এর বংশধর, যিনি কোরআন ও সুন্নাহ’র আলোকে পৃথিবী আলকিত করবেন এবং কেয়ামত সংঘটিত হওার পূর্বে পৃথিবীতে ন্যায় এবং শান্তির বার্তা নিয়ে আসবেন। তার সম্পর্কে হাদীসে উল্লেখ আছে যে-

হযরত আলী (রাঃ)হতে বর্ণিত রাসুল (সঃ) বলেছেন,
“এই পৃথিবীর যদি মাত্র একদিন বাকি থাকে আল্লাহ্‌ সেই দিনটিকে প্রলম্বিত করে দিবেন যতক্ষন না আমার বংশধরের থেকে একজন প্রেরিত হয়।”- (সুনান আবু দাউদ, ৫/৯২)

উপরে বলা কথাগুলো অনেকের কাছেই নতুন কিছু নয়। আমিও আসলে নতুন কিছু বলতে আসিনি, আমাদের জানা ব্যাপারগুলিই একটু ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করার চেষ্টা করব, মাত্র। মেহেদী কেন আসবেন, কবে আসবেন, কিভাবে তাকে চেনা যাবে এই সব বিষয় সম্পর্কে রেফারেন্স সমৃদ্ধ এবংযুক্তিভিত্তিকতথ্য উপস্থাপন করার চেষ্টা করব, ইনশাআল্লাহ্‌।
আজ এই পোস্টটিতে ইমাম মেহেদী’র আগমনের কিছু আলামত সম্পর্কে বলব এবং পরবর্তী পোস্ট গুলতে এই সব আলামতের তথ্যভিত্তিক ও যুক্তিভিত্তিকব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব।নিচে এইসব আলামতের একটা তালিকা দেওয়া হল এবং পরবর্তী পোস্টগুলোতে প্রত্যেকটি আলামতের ব্যাখ্যা দেওয়া হবে। আলোচনার শুরুতে কিছু ব্যাপার পরিস্কার করে নেবার দরকার-
১. “আলামত” শব্দের প্রতিশব্দ “লক্ষণ”।
২. “লক্ষণ” গুলোর বিষয়বস্তু কখনো সমস্টিক, কখনো ব্যাস্টিক, কখনোবা সুনির্দিষ্ট।
আলামত সমূহ নিম্নে উল্লেখ করা হলোঃ

ধর্মীয়
• আল্লাহ্‌ কে প্রকাশ্যে অস্বীকার করা।
• মসজিদের ধ্বংসসাধন।
• পবিত্র কাবা শরীফে রক্তপাত।
• মুসলিমদের উপর ক্রমবর্ধমান অত্যাচার।
• ধর্মীয়ভাবে নিষিদ্ধ বিষয়গুলোর জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা পাওয়া।
• ব্যক্তি স্বার্থে ধর্মের ব্যবহার।
• ভণ্ড নবীদের উদ্ভব।

প্রাকৃতিক
• বজ্রপাতের সংখ্যা বৃদ্ধি।
• ভুমিকম্পের পরিমাণ বৃদ্ধি পাওয়া।
• ভয়াবহ বন্যা।
• বার্ড এবং সোয়াইন ফ্লুর উদ্ভব।

মহাজাগতিক
• রমজান মাসে চন্দ্র এবং সূর্য গ্রহন হওয়া।
• ধূমকেতুর উদ্ভব।
• পূর্ব দিগন্তে আলোক ঝলকানি।
• দুই লেজ বিশিষ্ট ধূমকেতুর আগমন।
• মহাকাশে হাতের আকৃতির উদ্ভব।
• সূর্যে আলামতের প্রকাশ।

বৈশ্বিক
• পৃথিবীব্যাপী অনিয়ম ও সংঘর্ষের পরিব্যাপ্তি।
• দুর্নীতির ব্যাপক বিস্তার।
• ব্যাপক হত্যাযজ্ঞ।
• অর্থনৈতিক সংকট।
• বড় বড় শহরের ধ্বংসসাধন।
• নির্দোষ শিশু হত্যা।
• একটি বড় ঘটনার উদ্ভব।
• আশ্চর্যজনক বিভিন্ন ঘটনার উদ্ভব।

ইরাক ও মধ্যপ্রাচ্য
• ইরাক-ইরান যুদ্ধ।
• আফগানিস্তানে দখলদারিত্ব।
• ইউফ্রেতিস নদীর প্রবাহ বন্ধ হওয়া।
• ইস্তামবুলে তেলবাহী জাহাজের বিস্ফোরণ।
• বাগদাদ শহরের ধ্বংসসাধন।
• মরুর বুকে ইরাকী সৈন্যদলের বিলুপ্তি সাধন।
• ইরাকীদের নিঃস্ব অবস্থায় পতিত হওয়া।
• ইরাক এবং শামদেশের উপর অবরোধ আরোপ।
• ইরাকের পুনর্গঠন।
• শামদেশে দুর্নীতির বিস্তার।
• ইরাকী লোকজনের উত্তরমুখী হয়ে শামদেশে পলায়ন।
• শামদেশ, ইরাক এবং সমগ্র আরবজুড়ে অনিয়মের বিস্তার লাভ।
• ইরাকের তিন ভাগে বিভক্তি।
• টাইগ্রিস এবং ইউফ্রেতিসের মধ্যে যুদ্ধ।
ইমাম মেহেদীর আগমনের কয়েকটি আলামত দেওয়া হল। ইনশাআল্লাহ্‌, পরবর্তী পোস্টগুলোতে আলামতগুলো রেফারেন্সসহ ব্যাখ্যা করা হবে।

(চলবে...)
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৩ রাত ১১:৫৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×