মাঝেমধ্যে এভাবেই হুটহাট কখনো দেখা হয়ে যাবে,
ঝাপসা হয়ে আসবে যখন শেষ দেখার স্মৃতি।
মাঝেমধ্যে এভাবেই ‘কেমন আছো’ জিগ্যেস করা হবে,
অসমাপ্ত জবাবটুকু ব্যাকস্পেসেই করবে মিনতি।
মাঝেমধ্যে এভাবেই দু-একখানা লাইন ছাড়াছাড়া লেখা হবে,
ধূসর হয়ে আসবে যখন তোমায় দেখার আকুতি।
তুমি অবশ্য থেকে গেলেও পারতে,
যেমন করে রয়ে গেছে বিষাদরঙা বিকেল আর আধখানা মন খারাপের রাত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

