somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টিকথন

২২ শে জুন, ২০২২ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিনের চালে টুপটাপ ছন্দে বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়েছে। ঝুম বৃষ্টি নেমে আসার আগে এই যে একটা আগমনী বার্তা দেয়া, আকাশটাকে মেঘলা করে দিয়ে একমুহূর্তের জন্য সব স্থবির করে নিজের উপস্থিতি জানান দেয়া এই ভাবনাটাই বড্ড বেশি সুখের। বৃষ্টি আসার চাইতে এই আসি আসি ভাবটাই এক বিচিত্র আনন্দ দেয়, মনে হয় এসে গেলেই বুঝি বৃষ্টিটা ফুরিয়ে যাবে। তারচেয়ে বরং এই আগমনী সাজটাই ধরে রাখুক।

শৈশবের দূরন্ত ছেলেটার কাছে এমন বৃষ্টির দিন মানেই, গড়ের মাঠে ফুটবল নিয়ে বন্ধুদের সাথে দাপিয়ে বেড়ানো কিংবা পুকুরে নেমে গলাজলে বসে হা করে বৃষ্টির ফোঁটা গেলা। আজকের দিনটা স্কুলে যেতে হবেনা এই ভাবনাটাই বড় বেশি আনন্দের। বাবার পিটুনি আর মায়ের গালমন্দটাও আজকের দিনের জন্য তোলা থাকে।

সদ্য কৈশোরে পা দেয়ার পর দুরন্তপনাগুলো নতুন বাঁক নিতে শিখে যায়। ক্লাস ফাঁকি দিয়ে সিগারেটে দু'একটা টান দেয়াটা যেনো রাবণের লঙ্কাজয়ের চেয়ে কোনো অংশে কম নয়। ঝুম বৃষ্টিতে স্কুল ছুটি হলে হুডতোলা কোনো রিকশায় যখন সদ্য মন দেয়া প্রেমিকা নীল পলিথিনের নিচে কাকভেজা হয়ে বাড়ি ফেরে, তখন তো আর বন্ধুদের আড্ডায় বসে হেঁড়ে গলায় ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গাওয়া যায়না।

অষ্টাদশী তরুণীর হৃদয়ে বৃষ্টি ধরা দেয় অনাগত এক প্রেমিক হয়ে। হাতভর্তি কাঁচের চুড়ি নিয়ে জানালার ফাঁক গলে বৃষ্টির ফোঁটা ছুঁয়ে দেখা, সাথে রবীন্দ্রনাথের দু-একটি লাইন গুনগুন করতে করতে চেনা রাস্তায় অচেনা পথিকের পানে চেয়ে থাকা।

চল্লিশ পেরুলে মধ্যবিত্ত বাঙালি মনে বৃষ্টির দিনে রোমান্টিসিজম ভুলে ভুনাখিচুড়ির ছবিটাই ভেসে উঠে। গরম ধোঁয়া ওঠা একপ্লেট খিচুড়ির সাথে লেবু কচলে ইলিশ ভাজা থাকলে বউ চিরকাল বাপের বাড়ি থাকলেও আপত্তি নেই।

জীবন সায়াহ্নে এসে বর্ষারাতে ঝমঝমিয়ে পড়া বৃষ্টি আবার মনে করিয়ে দেয় ফেলে আসা টুকরো স্মৃতিগুলোকে। পাকধরা চুল নিয়ে লাঠিতে ভর দিয়ে দু'জন দু'জনার দিকে চেয়ে রবীন্দ্রনাথের সুরে বলে উঠে, “আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি?”
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×