somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বখাটের উৎপাতে আরেক ছাত্রীর আত্মহত্যা

২৪ শে মে, ২০১০ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বখাটের উৎপাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় আরও এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

গত কয়েক মাসে রাজধানীতে উম্মে কুলসুম ইলোরা, নাফশিয়া আকন্দ পিংকি, কিশোরগঞ্জে মরিয়ম আক্তার পিংকি ও আফরোজ মনিসহ কয়েকজন স্কুলছাত্রী বখাটের উৎপাতে আত্মহত্যা করেছে।

শনিবার স্কুল থেকে ফেরার পথে দুই বখাটে বড়ইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী শায়লা আক্তার তুলীকে (১৫) প্রেমে প্রস্তাব দেয়। সে বড়ইবুনিয়া গ্রামের বাসিন্দা।

এতে শায়লা রাজি না হলে তাকে চড় মারে এবং উড়না নিয়ে যায় বখাটেরা। এ অপমানে রাতে ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করে বলে তার পরিবার জানায়।

তারা অভিযোগ করে, পাশ্ববর্তী হোগলাবুনিয়া গ্রামের নওশের শেখের চেলে মামুন শেখ (২৫) ও মোসলেম শেখের ছেলে মগফর শেখ (২২) প্রতিদিন স্কুলে যাওয়া আসার পথে শায়লাকে উত্ত্যক্ত করতো।

শনিবারের ঘটনাটি শায়লা তাদের না জানালেও আশপাশের লোকজনের কাছ থেকে তারা শুনেছেন।

শায়লার মা সলক বেগম সাংবাদিকদের জানান, প্রতিদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে বখাটে ওই দুই যুবক তার মেয়েকে উত্যক্ত করতো। তারা জোর করে তুলে নেওয়ারও হুমকি দিতো।

তাদের অভিভাবকের কাছে একাধিকবার অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়নি। বরং উৎপাত আরো বেড়ে গিয়েছিলো।

তিনি জানান, রোববার সকালে ঘুম থেকে না ওঠায় ডাকতে গিয়ে দেখেন শায়লা অচেতন। পরে আশপাশের লোকজন তাকে দ্রুত নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের নিলে কর্তব্যরত চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে।

নাজিরপুর থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাতে তিনি জানান, পুলিশ খোঁজখবর নিয়ে জেনেছে অভিযুক্ত শায়লাকে উত্ত্যক্ত করতো। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে অভিযুক্ত দুজনকে আসামি করে একটি মামলা করেছে।

কঠোর আইন করে বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে মানবাধিকার সংস্থা, সুশীল সমাজসহ বিভিন্ন মহল।
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×