ব্যস্ততার দোহাই দিলেন কবীর সুমন
ভোরের কাগজ
কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন গুর"তর অসুস্থ হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন ঢাকার ল্যাবএইড হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য গত বুধবার তাকে সিঙ্গাপুরে নেওয়ার আগ পর্যন্ত তাকে দেখার জন্য পরিবারের সদস্যদের পাশাপাশি দেশের বিশিষ্টজন থেকে শুর" করে সাধারণ মানুষ পর্যন্ত ছুটে এসেছিলেন। অনেকেই একনজর দেখতে না পারলেও নিয়মিত খোঁজখবর নিয়েছেন শিল্পীর। অথচ এ সময় তার পাশে সবচেয়ে বেশি থাকার কথা ছিল যার সেই স্বামী কবীর সুমন না আসায় সবার মধ্যেই এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
সুমন কেন আসেননি এ প্রসঙ্গে জানতে চাইলে
সাবিনার মেয়ে বাঁধন বলেন, হয়তো কোনো সমস্যা আছে। তবে সুমন সেলফোনে খবর নিয়েছে বলে জানান তিনি। সাবিনার বড়ো বোন ফৌজিয়া ইয়াসমিন এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি। তবে শিল্পীর ঘনিষ্ঠ বান্ধবী অঞ্জনাও এ ব্যাপারে বিস্ময় প্রকাশ করে বলেন, সাবিনার এতো বড়ো অসুস্থতার খবর জেনেও সুমন যখন আসেননি, হয়তো কোনো সমস্যা আছে।
শেষ পর্যন্ত অবশ্য সুমন উদ্বেগ প্রকাশ করেন এবং স্ত্রীকে দেখতে না আসার কারণ হিসেবে ব্যস্ততার অজুহাত দেখান। সাবিনার অসুস্থতা নিয়ে মিডিয়ায় উদ্বেগ নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।
কলকাতা প্রতিনিধি শুভ পাল গতকাল বৃহস্পতিবার জানান, ভোরের পাখি সাবিনা ইয়াসমিন গুর"তর অসুস্থ হওয়ায় এপার বাংলার মানুষ উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। সকলেই এই কিংবদন্তি শিল্পীর দ্র"ত আরোগ্য কামনা করছে। সাবিনা ইয়াসমিন অসুস্থ হওয়ায় তার স্বামী কবীর সুমন ভীষণ উদ্বিগ্ন বলে জানিয়েছেন তিনি। তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলে জানা যায়Ñ সাবিনা ইয়াসমিন সিঙ্গাপুরে চলে যাওয়ায় তিনি আপাতত বাংলাদেশে যাওয়া স্থগিত করেছেন। উনার বাংলাদেশে উপস্থিত হওয়ার কথা ছিল শুক্রবার (১৩.০৭.০৭) । বর্তমানে পেশাগত কারণে অর্থাৎ বাধ্যবাধকতায় যাওয়া হয়ে ওঠেনি। তবে তার কন্যা বাঁধন সাবিনার সঙ্গে রয়েছে। রয়েছে অন্য পরিবারজন।
কেন তিনি এখনো বাংলাদেশে পৌঁছাননি এ কথা বলায় তিনি হেসে বলেন, আমি যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়তাম তবে কি সাবিনা তার সব কাজ ছুড়ে ফেলে দিয়ে চলে আসতে পারতো। আমাদের পেশা এমনই। সুযোগের অপেক্ষা করতেই হবে। তবে তিনি জানিয়েছেন, সাবিনা ঢাকায় ফিরে এলে তিনি অবশ্যই পৌঁছবেন। এ ব্যাপারে সংবাদ মাধ্যমের এতো সুমন নিয়ে সংশয় প্রকাশ করেছেন সুমন। তিনি জানান, একজন মুমূর্ষু ব্যক্তির এতো প্রচারের প্রয়োজন নেই।
বাংলাদেশের মানুষ কবীর সুমনকে ভালোবাসেন বলাতে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কেমন ভালোবাসে আমার তা হাড়ে হাড়ে জানা। সাবিনা এবং আমার বিয়ের পর দুই বাংলার সংবাদ মাধ্যম আমাদের যা ভালোবাসা দিয়েছে তা কোনো দিন আমরা ভুলবো না।
আজকে ভোরের কাগজে প্রকাশিত
সাবিনা ইয়াসমিন যখন ক্যান্সারে মুমূর্ষু অবস্থায়, কবির সুমন তখন 'ব্যস্ত'
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন
তুমি অমর দিশারী

তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;
তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন
অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন
Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।
বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।