somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামের জন্ম এবং ইতিহাস বিষয়ক একটি বই

১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাছারা,

আমরা অনেকেই আমাদের পৈত্রিক ধর্ম নিয়ে প্রশ্ন করতে ভয় পাই। ভাবি, প্রশ্ন করলই বুঝি ঈমান নষ্ট হয়ে যাবে। আমারও অনেক ভয় লাগে, কিন্তু তারপরো হাজারটা প্রশ্ন সব সময়ই মাথায় চারা দেয়। তোমাদের ভাইয়া বলেন, প্রশ্ন না করলে নাকি কিছু শিখা যায় না। সেদিন তোমাদের ভাইয়া ইন্টারনেট থেকে আকাশ মালিকের একটা বইয়ের হদিস দিলো। বইটার নাম 'যে সত্য বলা হয়নি'। বইটা পড়ে আমার মাথায় প্রশ্নের পোকা আরো বেশি করে কিলবিল করতে শুরু করল। এটা ঠিক আমাদের নবীজী ইসলাম প্রচার করতে গিয়ে অনেক ভাল ভাল কাজ করেছিলেন। সেজন্যই তো তিনি মহামানব। কিন্তু তারপরও তাঁর কিছু কিছু কাজ মেনে নিতে পারছি না।

আমাদের মধ্যে কয়জন জানি যে, ইসলামকে 'শান্তির ধর্ম' বলা হলেও আমাদের মহানবী নিজেই তার জীবনকালে ৭০- ৮০টি যুদ্ধ করেছেন, এতর মধ্যে ২৯ টিতে নিজে নেতৃত্ব দিয়েছেন? অনেকগুলো যুদ্ধ মোটেই আত্মরকক্ষামুলক ছিলো না, রাতের আঁধারে উটের কাফেলায় আক্রমণ চালিয়ে ধন সম্পদ লুঠ করেছিলেন। আমাদের মধ্যে কয়জন জানি যে, বনি কুরাইজার ইহুদীদের আটশ জনকে এক রাতে হত্যা করেছিলেন তিনি, এমনকি তারা আত্মসমর্পন করার পরও?

আমাদের মধ্যে কয়জন জানি যে, কোরানের আদি সংকলক আব্দুল্লাহ ইবনে সা'দ, যিনি মহানবীর কাছ থেকে শুনে শুনে কোরানের বাণী লিখে রাখতেন তিনি ঐশী বাণীতে সন্দেহ পোষণ করে মুরতাদ হয়ে গিয়েছিলেন?

আমাদের মধ্যে কয়জন জানি যে, আমাদের প্রফেটকে যে আমরা কবি হিসবে দেখতে পছন্দ করি, তিনি তার সময় প্রফেটকে নিয়ে স্যাটায়ার লিখার অপরাধে আসমা বিনতে মারোয়ানকে হত্যা করেছিলেন? একই জিনিস হয়েছিলো আরেক কবি কার বিন আশরাফ আর আবু আফাকের ক্ষেত্রে।

আমাদের মধ্য কয়জন জানি যে, কোরানে চারটি বিয়ে করার অনুমতির উল্লেখ থাকলেও আমাদের মহানবী নিজেই সে নিয়ম মানেননি। ইতিহাস থেকে জানা যায়, প্রফেটের ২২ জন রমনীর সাথে সম্পর্ক ছিলো, এর মধ্যে ১৬ জনকে তিনি বিয়ে করেন, ২ জন দাসী আর ৪ জনের সাথে বিবাহবাহির্ভুত সম্পর্ক ছিল?

আমাদের মধ্যে কয়জন জানি যে, আমাদের প্রফেট বানু কুরাইজার ইহুদিদের হত্যা করে রায়হানাকে, খাইবারের যুদ্ধের পর সাফিয়াকে আর বানু আল মুস্তালিকের হামলা থেকে জাওয়াহিরাকে রক্ষিতা হিসেবে নির্বাচিত করেন। শুধু তাই না, আমাদের নবীজী তার পালক পুত্র জায়েদের স্ত্রী জয়নবের সৌন্দর্য দেখে কামায়িত হয়ে পরেন এবং পরে জায়েদকে দিয়ে তার স্ত্রীকে ডিভোর্স করিয়ে জয়নবকে বিয়ে করেন । এ ছাড়া, মারিয়া নামের এক দাসীর সাথে সম্পর্ক গড়ে তুলেছিলেন মহানবী, যা নবীজীর স্ত্রী হাফসা এবং আয়েশাকে রাগান্বিত করেছিলো। এমনিক দাসী মারিয়ার সাথে সম্পর্ক স্থাপনের সময় হাফসাকে মিথ্যা কথা বলে তার পিতা ওমরের কাছে পাঠিয়ে দিয়েছিলেন মহানবী।

আমাদের মধ্যে কয়জন জানি যে, আমাদের প্রফেটকে 'উম্মি' বা নিরক্ষর ভাবা হলেও তিনি সম্ভবতঃ নিরক্ষর ছিলেন না। বহু হাদিস আছে যেখানে মুহম্মদ নিজ হাতে চুক্তির লাইন কেটে দিয়েছেন, কখনো বা নিজ হাতে ডকুমেন্ট রচনা করেছেন। এমন কি আয়েশার (রাঃ) সাথে বিবাহের কাবিনও তিনি নিজ হাতে লিখেছিলেন।

আমাদের মধ্যে কয়জন জানি যে, প্রথম খলিফা নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঘটেনি, বরং ঘটেছিলো হঠাৎ করে? এক খলিফার বিরুদ্ধে আরেক খলিফা ষড়যন্ত্র করতেন ক্ষমতা দখলের জন্য?

আমাদের মধ্যে কয়জন জানি ইসলামের চারজন খলিফার মধ্যে তিনজনেরই স্বভাবিক মৃত্য হয়নি - তারা ঘাতকের হাতে নিহত হয়েছিলেন, বিপরীত দলের রোষে পড়ে।

হযরত আয়েশা(রাঃ) বনাম হযরত আলী(রাঃ)- শাশুড়ী বনাম জামাতার লজ্জাজনক যুদ্ধ হয়েছিলো যেখানে দুই পক্ষের অগনিত মানুষ নিহত হয়েছিল।

মুসলমান- মুসল্মানে লজ্জাজনক যুদ্ধ হয়েছিলো সিফফিনের ময়দানেও। হজরত আলীর সাথে মুবাইয়ার এই যুদ্ধে মারা যায় সত্তুর হাজার লোক।

আরো অনেক প্রশ্ন কিল বিল করছে মাথায়।

বাছারা তোমরা রাগ না করে খোলা মনে বইটা পড়তে পারো। অনেক রেফারেন্স আর গুরুত্বপূর্ণ তথ্য আছে বইটায়। আমি অবশ্য জানি না তথ্যগুলো অথেন্টিক কিনা বা সবগুলো ঘটনাই সত্যি কিনা। তবে বইটা চিন্তা জাগানোর মত। বইটার লিঙ্ক পেয়েছি এখানে -

"যে সত্য বলা হয়নি"

সবাইকে নববর্ষের শুভেচ্ছা, বাছারা।

তোমাদের মেজভাবী।

সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২১
১৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

×