somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তড়িঘড়ি মিছিল শেষে উধাও জামায়াত-শিবির কর্মীরা

০১ লা জুলাই, ২০১০ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খবরটা পইড়া হাসতে হাসতে শেষ আমি। :D:D:D


ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েক মিনিটের তড়িঘড়ি মিছিল করেই মুহূর্তে উধাও হয়ে গেছে জামায়াত-শিবির কর্মীরা।

বৃহস্পতিবার বিকাল পৌনে পাঁচটার দিকে মিছিলটি কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে শুরু হয়ে বিজয় নগর সড়কে প্রথম গলির কাছে আসার পরপরই দ্রুত কর্মীরা সটকে পড়ে।

গত ২৯ জুন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে জামায়াত-শিবির কর্মীরা এই মিছিল বের করে। তারা অবিলম্বে নেতাদের মুক্তিও দাবি করে।

বিজয় নগর সড়কে পানির ট্যাংকের কাছে বিকাল চারটায় এই বিক্ষোভ মিছিলটি হওয়ার কথা ছিলো। সে অনুযায়ী বিপুল সংখ্যক পুলিশ দুপুরের পর থেকে সেখানে অবস্থান নেয়। পুলিশ সেখান থেকে দুই শিবির কর্মী আবু তালহা ও মিজানকে আটক করে।

পুলিশের অবস্থান টের পেয়ে জামায়াত-শিবির কর্মীরা নাইটিঙ্গলের কাছে দ্রুত ছোট্ট একটি মিছিল করে কেটে পড়ে। এই মিছিলে নেতা-কর্মী মিলে ৩৫-৪০ জনের মতো ছিলো।

আরেকটা আছে :

শিবিরের উচিত যুদ্ধাপরাধীদের পক্ষ না নেওয়া : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামী সমর্থক ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে যুদ্ধাপরাধীদের পক্ষ না নেওয়ার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

তিনি বলেছেন, "শিবিরের বর্তমান প্রজন্ম ইসলামী ছাত্রসংঘ থেকে আসেনি। তাদের যুদ্ধাপরাধীদের পক্ষ নেওয়া উচিত নয়। তারা বাংলাদেশের অস্তিত্ব ধারণ করে বড় হয়েছে। এ সুযোগ তাদের নেওয়া উচিত।"

ছাত্রশিবির নেতা-কর্মীদের গণতন্ত্রের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করারও আহবান জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

টুকু বলেন, রিমান্ডে থাকা জামায়াত নেতাদের পক্ষে বিবৃতি দিয়ে বিএনপি যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করছে।

"আমরা জানতাম তারা একসময় যুদ্ধাপরাধীদের পক্ষ নেবে।", বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

নেতাদের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "তারা যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরুর আগে থেকেই নানা ধরণের হুমকি দিচ্ছে।"

টুকু আরো বলেন, "তাদের জানা উচিত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দমিয়ে রাখা যাবে না। দেশবিরোধী কোন কার্যকলাপে জড়িত থাকলে তাদের বাধা দেওয়া হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।"

জামায়াতের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ এ সময় জানান, এমন কোন আশঙ্কা তাদের নেই। তবে যে কোন অবস্থা মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১০ বিকাল ৩:১৬
১৭টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২



আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা... ...বাকিটুকু পড়ুন

ফেরেশতা; মহান আল্লাহর মহিমান্বিত ও বিস্ময়কর এক সৃষ্টি

লিখেছেন নতুন নকিব, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫

ফেরেশতা; মহান আল্লাহর মহিমান্বিত ও বিস্ময়কর এক সৃষ্টি

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ফেরেশতা বা মালাইকা হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার অসাধারণ ও বিশেষ এক সৃষ্টি। তাঁরা নূরের তৈরি, অদৃশ্য, শক্তিশালী... ...বাকিটুকু পড়ুন

“মনে রাখিস”: খুন হওয়া পরিবারগুলির মুখে কয়েক লক্ষ টাকা গুঁজে দেওয়ার জন্য রাষ্ট্র নয়

লিখেছেন শরৎ চৌধুরী, ২৬ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৪৮

এ বছর আমি ঈদ করার চেষ্টা করেছি অনেক। ফিলিস্তিনের মুখগুলি এখন আর আগের মতো বিরক্ত করে না। অ্যালগরিদম সরিয়ে রাখে; ইরানের মুখগুলি মিডিয়ার রাজনীতিতে সামনে আসে কম। তবে ঈদের শুরুতেই... ...বাকিটুকু পড়ুন

২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার অফার পেয়েছিলাম, কিন্তু সায় দেইনি

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫



অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‍আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের আসলে ডিপ স্টেট বলা হয়,... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।

সূরাঃ ২... ...বাকিটুকু পড়ুন

×