somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আম্মু-আপুদের নির্যাতনের কথা কোন ছেলে মুখ ফুটে বলতে পারে ?...

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু যদি নেপথ্যে শত্রুতা করে, তাহলে তার সঙ্গেও লড়া যায় ।
প্রিয়তমা যদি কথা না রাখে, তার হাতও ছুঁড়ে ফেলা অসম্ভব নয় ।
কিন্তু বিশ্বাস ভঙ্গ করার মানুষটি যদি হয় আপনার আদরের বোন, ইজ্জত নষ্ট করার পেছনে যদি ভূমিকা রাখে আপনার মমতাময়ী মা, কোথায় যাবেন তখন আপনি ?

নারী কিন্তু নারীই । নারীরা ছলনাময়ী হয় । কোমলতার আড়ালে ভয়ঙ্কর বিষদন্ত লুকিয়ে রাখে । ক্ষণে ক্ষণে রূপ বদলায় বলে তাকে আপনি বলুন না বহুরূপী । কিন্তু সত্যি করে বলুন তো, মাথায় হাত রেখে বলুন, আপনার মা'কে বা বোনকে কি আপনি নারী মনে করেছেন কখনো ? পুরুষের চোখ দিয়ে দেখেন তাদের । মানুষের চেয়েও অনেক বেশি মহিয়ান মহামহিয়সী, অতিমানবী অথবা মনীষা, কিংবা স্নিগ্ধ পবিত্র এক একটি সত্ত্বা মনে হয় না আপনার ? আমার কিন্তু হয় । অন্তত একটা সময় ঠিকই হতো । এখন আর কেন যেন হয় না, জানেন ?

একটি মেয়েকে, অথবা মেয়েদেরকে বিশ্বাস করার মতো বোকা আমি কখনোই ছিলাম না । তার কারণও আছে । মেয়েরা যে কী পারে, কতটা কূটিলতার বহ্নি জ্বেলে রেখে নাগিনীসম দংশনকাঙ্ক্ষি হয়ে তক্কে তক্কে থাকে, খুব ছোটবেলা থেকেই বারবার দেখে এসেছি । সত্যি বলছি, ভার্চুয়াল জগতে তো কেউ কারো কথা ঠিক বিশ্বাসের জায়গা থেকে দেখে না, তাই সত্যি শব্দটা বললাম, বহু নারীর প্রিয়তম হবার প্রস্তাবনাকে থুথুর মতো ঘেন্না ভরে প্রত্যাখ্যান করেছি সব সময় । তবু একটা মেয়ের প্রেমে আমাকে পড়তে হয়েছে ।

আমি তাকে মেয়ে মনে করি নি । অন্তত মেয়েদের মতো মনে হয় নি ওকে । সন্দেহ নেই ও-ও একজন নারী বৈ নয় । নারী বললাম কারণ, মেয়ের তুলনায় নারী শব্দটা আমার কাছে একটু বেশি শ্রদ্ধাজাগানিয়া মনে হয় । না, ভুল বুঝবেন না । ও কখনো আমার সঙ্গে ছলনা, প্রতারণা কিংবা বিশ্বাস ঘাতকতা করে নি । করেছে আমার মা ও বোন । তারা দু'জন মিলে যা করেছে, তা কী করে যে বলবো.....আমি ততটা সাহসী হয়ে উঠতে পারি নি । কখনো পারবো কি না, তাও জানি না ।

কী বলবো ? এই সমাজ, এই নিজেদের বানানো নীতি-নৈতিকতা, কে তার সামনে হাঁটু মুড়ে ইজ্জত বাঁচানোর প্রার্থনা জপে না, বলুন ।
আমার বিধবা বোনের জন্য যখন কোনো অবিবাহিত ছেলের তরফ হতে বিয়ের পয়গাম আসে, বিজয়ের আনন্দে একমুহূর্ত বিবাহে দেরি সয় না মোটেই । আর আপনি যদি তেমনই একবাচ্চার মাকে বিয়ে করতে যান, রাখবে আপনাকে ? বাবা ত্যাজ্য করে দেবে না ? আর মায়ের চোখের জল ঝরঝর করে ঝরবে না ? "আমার ভাইরে ওই কূলটায় খাইলো" বলে বোনের চিৎকারে সমাজ ছ্যা ছ্যা করে একদলা কফ ছুঁড়ে মারবে না ?

বিশ্বাস করুন, আমি তো কখনো বেগানা মেয়ের হাত অবধি ছুঁই নি । তদুপরি আমি হুজুর-মোল্লাদের কাতারের মানুষ । মা আর বোন উপাধীভুক্ত দু'জনের নির্বুদ্ধিতার ফলে এখন একদিকে যেমন আমার বন্ধু-স্বজন থেকে শুরু করে সবার কাছে কেমন যে তাচ্ছিল্যের পাত্র গেছি । তেমনি মেয়েটাও, শুধু মেয়েটা নয়, ওদের পুরো পরিবার থানা-পুলিশের কাছে জিম্মি হয়ে পড়েছে । কী করবো আমি ?

প্রেম করেছি বলে কি পচে গেছি ? আমি তো চাইও নি, কীভাবে যে হলো তাও এখন বুঝতে পারছি না । কেন মা, অসহায় অবলা মেয়ের কাহিনী শুনে তুমি হায় হায় করো না ? বলো না, নারীদের জীবন বান্দী-দাসীর জীবন ? কেন রে আপু, তোর ভাই কি তোদের হক মেরে খেয়েছে ? তুই তো রাশি রাশি উপন্যাস পড়ে কত বক্তৃতা ঝারিস । বুঝিস না, যাতনা কী ? তোদেরকেও তাহলে সেই নারীই ভাবতে হবে ? মানুষের চেয়ে অনেক নিচু তোরা, তাই না ?

কিছু বললেই তো বলবেন, মা..দশমাস দশদিন, খোদার পরের আসন...আরো কত কি ! বোনও মায়ের জাত ! আমি তো অশ্রদ্ধা করছি না । কিন্তু এই শ্রদ্ধার আড়ালেও যে কত নির্যাতন চলে, মায়ের চোখের জলের চাবুক খেয়ে যে কত ছেলে নষ্ট হয়, সে ইতিহাস বলতে পারবো না.... মাফ করবেন....

অথচ মা আমাকে ভালোবাসেন । ভালোবাসে বোনও । আমাকে একনজর দেখতে তাদের আকুলতা ফুরায় না । আমি বলি কি, তারা আমার দু:খে দু:খ পেতে পারেন, আমার কষ্টে অশ্রু ঝরাতে পারেন. কিন্তু আমার ব্যথা তো তাদেরকে স্পর্শ করে না । কারণ তারা আমার জীবন ধারণ করেন না ।

আমারটা তা-ই আমাকেই বয়ে বেড়াতে হবে । আমাকেই পুড়তে হবে । অন্তত সমাজের চোখ যতদিন শুদ্ধ না হবে ....ধর্মের আগলটা না থাকলে কবে যে সুইসাইডে শান্তি খুঁজতাম !....
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×