somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিনি কি আপনার নবী নন?

২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এক.
জনৈক প্রগতিশীল লেখককে একটা সিরাত বিষয়ক প্রবন্ধ লিখতে অনুরোধ করলে তিনি বললেন— সিরাত নিয়ে তো আমার কোনো ধারণাই নাই। আমি কী লিখবো !
বললাম— অবশ্যই ধারণা আছে । আমাদের নবী মুহাম্মদ স.-এর ওপর কমবেশি ধারণা তো অবশ্যই আছে । আপনি তাকে নিয়ে যা ভাবেন, তাকে যে ধরনের মানুষ মনে করেন, সেটাই লিখবেন । আপনার পড়াশুনা ও জানাশোনা থেকে লিখলেই হবে । তার জীবন কাহিনীর তো দরকার নেই । তার অবস্থা ও অবস্থান সম্পর্কে লিখুন ।
দীর্ঘসময় অনুরোধ-উপরোধ শেষে তিনি বললেন— এটা নিয়ে লেখার জন্যে যে পড়াশুনা করতে হবে তা আমি দিতে পারবো না ভাই। আমার উপন্যাসটাই আমি শেষ করতে পারছি না । পরে অন্যকোনো বিষয় নিয়ে অন্যকোনোদিন বলবেন ।
বললাম— একটা খসড়ার মতো করে হলেও দেন । আপনার লেখার প্রতি আমার খুব আগ্রহ ।
তিনি বললেন— যেনতেনভাবে দিয়ে দু’তরফেরই অসন্তুষ্টি থাকবে।

বলতে দ্বিধা নেই, তার সততায় আমি মুগ্ধ হয়েছি । আমাদের মধ্যে সিরাত নিয়ে পরিস্কার ধারণা ক’জনের আছে? সেটা স্বীকারই করেন ক’জন? আর যারা সিরাত সম্পর্কে দু’চার কলম পত্রিকায় লেখেন, তারাইবা কতটা পড়াশুনা করে লেখেন?

দুই.
আজকাল ইন্টারনেটে বেশিরভাগ সময় সিরাত রচনা অনুসন্ধানে থাকা হয় । প্রায় বছরধরে এই প্রক্রিয়া চলছে । বাংলায় ইন্টারনেটে সংরক্ষিত সুবিশাল সিরাত রচনা ভাণ্ডার থেকে এ-পর্যন্ত মাত্র ২৩৯টা আর্টিকেল উল্লেখযোগ্য হিসেবে গ্রহণ করা গেছে । এবং সেখান থেকে আমার সিরাত প্রবন্ধ সংকলনের জন্য রাখা গেছে মাত্র ৬ টা ।

অবাক হয়ে লক্ষ করছি, নামজাদা ইসলামিক ওয়েব পোর্টালগুলোও কীভাবে ভালোমানের সিরাত প্রবন্ধের অভাবে খা খা করছে ।
যে সংকলনটির কথা বলছি, তার মোদ্দাকথা হলো, ৫ টি ক্যাটাগরিতে ২০টি করে মোট ১০০টি সিরাত প্রবন্ধ সংকলন হবে । তার মধ্যে প্রথম ক্যটাগরিতে থাকবে মনীষীদের রচনা । দ্বিতীয় ক্যাটাগরি হলো, অমুসলিম পণ্ডিতদের । তৃতীয়তে বাংলা সহিত্যিক বুদ্ধিজীবীরা । চুতর্থ স্থানে থাকবেন সমকালীন আলেমগণ । পঞ্চম ক্যাটাগরি তরুণদের।

তিন.
প্রথমে থাকবে ইবনে ইসহাক থেকে নিয়ে আবুল হাসান আলী নদভি পর্যন্ত বিখ্যাত সিরাত রচয়িতাদের প্রবন্ধ । সমস্যা হয়েছে, আল্লামা ইকবাল বা আমাদের আব্দুর রহীম ইসলামাবাদীকে কি এই মনীষীদের কাতারে রাখা যায়? নইলে তাদের কোথায় রাখবো?

অমুসলিম সিরিজে থাকবে থমাস কার্লাইল থেকে অতুলকৃষ্ণ মিত্র বা গিরিশচন্দ্রের প্রবন্ধ। তবে রেভারেন্ড জেমস লং-এর মতো কয়েকজন আছেন, যারা ভিন্নধর্মী ছিলেন বটে, তবে পরে মুসলমান হয়েছেন । তাদের কি আর অমুসলিমদের কাতারে রাখা যায়? নাকি এ-জাতীয় ব্যক্তিদের নিয়ে নতুন ক্যাটাগরি করবো?
বাংলা সাহিত্যিক বুদ্ধিজীবদের তালিকায় কবি নজরুল থেকে বিচারপতি হাবীবুর রহমান পর্যন্ত থাকলেও রকিব হাসান বা নাসির হেলালকে এখানে রাখা যায় কি না ? তরুণদের নিয়ে একটা ক্যাটাগরি আছে, সেখানেও কি তারা মানানসই হবেন?


প্রতিটি ক্যাটাগরিতেই কি দেশি-বিদেশি দুটি বিভাগ রাখলে ভালো হয়?

চার.
বিস্ময়ের ব্যাপার হলো, বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী সাহিত্যকরা হুজুর না হয়েও এমনকি বামপন্থী হয়েও নবীজিকে নিয়ে লিখেছেন । তাদের সেসব রচনাও আমাদের হাতের নাগালেই আছে । কিন্তু শামসুল হক ফরিদপুরী, হাফেজ্জী হুজুর, আল্লামা আজিজুল হক বা মুফতি আমিনী প্রমুখের মতো শীর্ষস্থানীয় আলেমদের রচনা আমাদের হাতে নেই । বহু খোঁজ করেও নিশ্চিত হতে পারি নি, তারা সিরাত নিয়ে কখনো প্রবন্ধ জাতীয় কিছু লিখেছেন কি না । কে জানে, হতে পারে রচনার চেয়ে আমলকেই তারা অগ্রাধিকার দিয়েছিলেন ।

আর তরুণদের কথা তো বলাই বাহুল্য । বছর খানেক ধরে অন্তত ২ হাজার মানুষকে ইনবক্স করেছি । অনেকেই সাড়া দিয়ে লেখাটা পাঠিয়েছেনও । কিন্তু দুঃখের বিষয়, একটা মানসম্মত প্রবন্ধও কারও থেকে পাই নি । আমরা কি ‘ভালো রচনা’র মান নির্ণয়ে ব্যর্থ হলাম? অবশ্য তারা অনেকেই লিখবেন বলে আশা দিয়ে রেখেছেন ।

অথচ পশ্চিমা বিশ্বের প্রচুর তরুণদের সিরাত সম্পর্কিত দুর্দান্ত রচনা আছে । সেগুলো অনুবাদ করলেও বিরাট কাজ হতো ।

পাঁচ.
সবচে’ বড় অসুবিধা হলো, ভিন্নমতের লেখকদের প্রবন্ধ রাখা নিয়ে । দু’জন শিয়া নেতার রচনা আছে অসাধারণ ।প্রকাশক বললেন, রাখা যায় অমুসিলমদের ক্যাটাগরিতে । আপনার কী মনে হয়? তা ছাড়া আবুল আলা মওদুদির অসামান্য রচনা রয়েছে সিরাতে সরওয়ারে আলম । তো যেখানে অমুসলিমদের রচনাকে এতো যত্ন করে রাখছি, অনুবাদ করছি, সেখানে তাকে বা তার মতোদের বাদ দিই কী করে? গোলাম আযম কিংবা মতিউর রহমান নিজামীর স্ত্রী শামসুননাহার নিজামীরও সুন্দর রচনা আছে ।

সিরাত সম্পর্কে বেশি কাজ করেছে সম্ভবত জামায়াত-শিবির ঘরানার ছেলেরা। তাদেরটা কী করি? আছে ‘নাউ দে কলমি ইনফিডেল’ নামে এক ইহুদি নারীর রচনা । গ্রন্থের কোথাও কোথাও তিনি নবীজির ইহুদিনিধনকে হলোকাস্ট বললেও বেশিরভাগ স্থানে তার প্রশংসা করেছেন । তার একটা প্রবন্ধ কি রাখা যায়?

ছয়.
একবার মনে হলো, নবীজিকে নিয়ে রচিত বিখ্যাত কবিদের কবিতাও নিয়ে আসি । কাব ইবনে জুহাইরকে আনা যেতো । কবি নজরুলও তো ‘মরুভাস্কর’ লিখেছেন । লিখেছেন গালিব, হাফিজ, সাদিরা । দারবিশ-জলন্ধরিরা । কিন্তু সেটা করতে গেলে আরও বিশাল আয়োজন দরকার । অথচ আমাদের টার্গেট অনূর্ধ্ব ৫ শত পৃষ্ঠা ।

যদিও কবিতা নিয়েও উপর্যুক্ত ক্যাটাগরি অনুসারে পৃথকভাবে সুবিশাল গ্রন্থ রচনা করা সম্ভব । একবার এটা নিয়ে একটা প্রতিযোগিতা করার ইভেন্টেও শরিক হয়েছিলাম । পরে সে-কাজটা আর এগোয় নি । আমার মনে হয়, চাইলে অন্য কেউ কাজটায় হাত দিতে পারেন । বড়দের কবিতা সংগ্রহের তালিকায় রেখে নতুনদের কবিতাও প্রতিযোগিতার মাধ্যমে যোগ করা যায় ।


সাত.
অবশেষে পাঠক, আপনার কাছেও একটা সিরাত প্রবন্ধ কামনা করছি (যদিও কারও থেকে কিছু পাবো বলে মনে হয় না) । হোক সেটা অনুবাদ । মানোত্তীর্ণ প্রতিটি রচনার জন্য থাকবে যথাযোগ্য সম্মানী । চাইলে আপনার জীবনের সেরা রচনাটি সিরাত বিষয়ক হতে পারে । বিষয়টা একটু আনকমন হলেই ভালো । একটা রচনা পেলাম, ‘মহানবীর আবির্ভাবকালে বাংলাদেশের অবস্থা’ । কী আশ্চর্য ! বিষয় ভাবনাটাই ভিন্ন । এ-ও বলছি যে, আপনার রচনাটি অন্যত্র প্রকাশিত হলেও সমস্যা নেই ।

অথবা চাইলে আপনি কোনো ভালো প্রবন্ধের সন্ধান দিতে পারেন । সম্মানী থেকে মাহরুম হবেন না । ভালো কাজে আপনার সহযোগিতা অবশ্যই পুণ্য বয়ে আনবে এবং একটি ভালো কাজ পরবর্তী অনেক ভালো কাজের সূচনায় ভূমিকা রাখে ।

আরেকটি কথা হলো সিরাত সংক্রান্ত নারীদের রচনা এতোটাই কম যে, মনে হয়, নারীরা সিরাত লিখতেই জানেন না । আপনাদের সংগ্রহে নারী-লিখিত ভালো কোনো রচনা থাকলে জানাবেন ।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×