somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভেচ্ছা মিস্টার ট্রাম্প

০৯ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কয়েকদিন ধরে অফিসে কথা হচ্ছিল কে জিতবে আর কে হারবে?? আমরা যারা বিদেশী অর্থাৎ আমেরিকাতে ভোটের অধিকার নাই তারা স্বপ্নের জগতে বাস করি। অনেকটা আদার ব্যাপারীর জাহাজের খবর রাখার মত অবস্থা। আমরা ভাবি আমাদের দেশের জনগণরাই পৃথিবীর জগন্ন জাতি। বিদেশী (সাদা) হলেই শিক্ষিত আর ভদ্র।

গত এক বছর ধরে মিস্টার ট্রাম্প বহিরাগতদের নানাভাবে অপমান করে আসছে। কথাগুলো শুনে মনে হয়েছিল এই অভদ্র লোক কোনভাবেই নমিনেসন পাবে না। মজার ব্যাপার জনগণের ভোটেই প্রার্থী নির্বাচিত হয় আমেরিকাতে দলীয় নেতাদের ভোটে নয়। বাজে বাজে কথা বলে বাঘা বাঘা দলীয় নেতাদের অপমান করে রিপাব্লিকদের প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন। ট্রাম্প যদি ভোটারদের মনের কথা না বলতেন তবে এতদুর আস্তে পারতেন না।

আমেরিকানদের মনের কথা বলতে একটা কথাই খুব স্পষ্ট "হেইট ফরেনারস"। যদিও "অবৈধ" "ল্যাটিন" ও " মুসলিম" নিয়েই কথা হয়েছে বেশী। আমেরিকানদের জাতি ভাই ব্রিটিশরাও কিছুদিন পূর্বে একিভাবে "ব্রেক্সিট" করে নিজেদের জাতিকে "হেইট ফরনারস" এর সাথে একমত করেছে। ভোটের পূর্বে অনেক ব্রিটিশ জনগণ বিশ্বাস করেনি এইরকম কিছু হতে পারে। ব্রিটিশরা অবশ্য এই কয়েক মাসেই বুঝে গেছে কি ভুল হয়েছে।

অন্যদের কথা যেমন তেমন তবে আমেরিকার ব্যাপার পুরো আলাদা। আমেরিকার গবেষণা প্রতিষ্ঠাণগুলো আগামি কয়েক বছরে সম্পূর্ণ ভেংগে পরবে যদি না বিদেশী গবেশকরা অংশগ্রহন করে। এই কথা খোদ মিচিও কাকু ( বিশিষ্ট বিজ্ঞানী) বলেছেন। বিদেশী মেধার জন্যই আজ আমেরিকা টিকে আছে। এমনকি ট্রাম্পের বড় দাদাও এসেছেন ইউরোপ থেকে ( বাবা জার্মান - মা স্কটিশ)।
https://youtu.be/NK0Y9j_CGgM

আমেরিকার সকল ক্ষেত্রে বিদেশীরা ভূমিকা রাখছে। গ্যাস স্টেসন থেকে শুরু করে গুগলের উঁচু স্তর পর্যন্ত বিদেশিদের অবদান রয়েছে।
আজ মিস্টার ট্রাম্প যতদূর আস্তে পেরেছে তা থেকে স্পস্ট আমেরিকার সাদা জাতি আজও মনে প্রানে কাল/ব্রাউন জাতিদের নিজেদের মত করে মেনে নিতে পারে নাই। তারা মুখে রাখে ভালবাসা আর মনে রাখে ঘৃণা। ব্যাপারটা বিদেশী সবাই অনুভব করে কেউ বলে কেউ বলে না।
আজ ট্রাম্প জিতুক আর হারুক- আমেরিকানদের মনের কথা বলে এতদুর আস্তে পেরেছেন তাতেই শুভেছা ট্রাম্পকে। আমেরিকানদের আসল চেহারা সারা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।

এখন কেবল খোদা নিজেই পারেন আমেরিকাকে বাঁচাতে।


GOD BLESS AMERICA!!!!!
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:০৭
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×