somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাকিস্তানের কাছ থেকে Apology Demand করা প্রসঙ্গে।

১০ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব ছোটবেলা থেকে শিখে আসা একটা ব্যাপার। যখন কোন বন্ধুর সাথে ঝগড়া হতো, তারপর একটা সময় পরে বন্ধুর জন্যে যখন মন টানতো, তখন ভেতরের Ego আর Reality মিলানোর জন্য বলতাম, "মাফ চেয়ে নে।" আশা, বন্ধু স্বীকার যাবে; ভুলটা তারই ছিলো।

কাউকে ক্ষমা চাইতে বলা, তাকে ক্ষমা করে দেবার অঙ্গীকারই নয় কি? পাকিস্তান তো এমন কোন দেশ না, যাদের কাছে নিজেরদের স্বার্থের জন্য হলেও সম্পর্ক রক্ষা করতে হবে। অন্তত আমার সঙ্কীর্ণ গন্ডী থেকেও এদের কোন কার্যকারিতা আমি দেখিনা। ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কোন দিক থেকে তাদের কাছ থেকে নেবার কিছু আছে বলেও তো মনে হয় না।

আর কিছু বুঝি না, পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করার জন্য দাবি করা আমার কাছে একাধারে অযৌক্তিক, অপ্রয়োজনীয়, বাহুল্য এবং অপমানজনক বলে মনে হয়। এইসব করে এদের Entertain করার কিছু নাই।

আমি সরাসরি যুদ্ধ দেখিনাই। মুক্তিযুদ্ধের বেশীর ভাগটাই বাবার মুখ থেকে শোনা। যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী সময় নিয়ে বাবার কষ্টগুলো নিয়ে কথাগুলো শুনতেই বুকে মোচড় দিয়ে উঠতো।

এই শেষটুকু আমাদের দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের বলা; ভেতরের প্রতিহিংসাটা চাপা দিয়ে রাখতে এমনিতেই কষ্ট হয়। দয়া করে আমাদের অর্জিত আত্মমর্যাদাটাকে খাটো করবেন না।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১০:২৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

ইসলামের সৌন্দর্য!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:৩৫


সৌদি আরবের মদিনার বাজারে একজন ইহুদি ক্রেতা এক বিকেলে এক সাহাবীর দোকানের সামনে এসে দাঁড়ালেন। একটা পণ্যের দাম শুনে কিনতে সম্মত হলেন ঐ ক্রেতা।
কিন্তু তাকে আশ্চর্য করে দিয়ে সাহাবি... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×