আমার ছোট মামা বি ডি আর এ চাকরি করতেন। কিছুদিন আগে তার কিডনিতে ক্যান্সার ধরা পরে। সকল আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে বাংলাদেশ এর একটি বেসরকারি হাসপাতালে তার অপারেশন হয়। আমরা চেয়েছিলাম দেশের বাইরে নিয়ে গিয়ে অপারেশনটা করাতে। দেশের ডাঃ দের প্রতি পূর্নশ্রদ্ধা রেখেই আমরা বলছি নিজের আপন জন কে বাঁচাতে নিজেদের সর্বস্ব দিয়ে আমরা চেষ্টা করতে চেয়েছিলাম। কিন্তু সরকার থেকে জানান হল যে যদি আমরা যাই ত সরকার থেকে যে চিকিৎসা সাহায্য দেয়ার কথা তা দেয়া হবে না। আমরা নিম্ন বদ্ধবিত্ত পরিবারের লোকজনদের অনেক কিছুই ভাবতে হয়। তার পরও শেষ পর্যন্ত মামা চাকুরি টা ছেড়ে দিয়ে তার পেনশনের জন্য আবেদন করে। সেখানেও কত যে জটিলতা তা বুঝান যাবে না। এ যেন প্যাচের উপর প্যাচ। সময় বসে থাকে না, বয়ে যায়। আর এ সময়ে ক্যান্সার ব্যাধিটি মামার শরীর কে গ্রাস করে নেয়।
এক সময় এর প্রায় ছ ফুট উচ্চতার পেশি বহুল শরীর এর অধিকারী মানুষ টি হার জিরজিরে হয়ে বিছানার সাথে লেগে যাওয়ার মতও অবস্থা। ধিরে ধিরে সে চলে যাচ্ছে মৃত্যু নামক অমঘ সত্যের দিকে। আমরা প্রতিদিন চেয়ে চেয়ে দেখছি। চোখের দিকে তাকিয়ে মামা আজ বলল, আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে নিয়ে বাহিরে উন্নত চিকিৎসার ব্যাবস্থা কর। মিথ্যে সান্তনা দিতে পারি না। উঠে চলে আসি সামনে থেকে। আমার সাহস হয় না তার সামনে যাওয়ার।
যখন শুনি দেশের অমুক নেতা সিঙ্গাপুর বা অন্যান্য দেশের ব্যায়বহুল সব হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছে, কেউ বা লাশ হয়ে ফিরে আসছে কারও প্রয়োজনে মুহুর্তেই এয়ার আম্বুলেন্স এর ব্যাবস্থা হচ্ছে, তখন নিজেকে খুব ছোট মনে হয়।
দুর্গম সব যায়গায় জীবন কে বাজি রেখে দেশ ও জাতির সার্বভৌমত্ব রক্ষার জন্য পরিবার পরিজন ছেড়ে মাসের পর মাস থেকেছেন যে লোকটি সে রাষ্ট্র থেকে সর্বোচ্চ চিকিৎসা র নিশ্চয়তা পেতে পারে না। বরং তাদের শুনতে হয়
- কি করবেন বাইরে গিয়ে?
- অযথা টাকা খরচ।
- আপনার ত শেষ সময় উপস্থিত। আপনার বৌ বাচ্চার কথা ভাবুন।
আর আমাদের নেতারা সপরিবারে সিঙ্গাপুর যান এক জনের চিকিৎসা করাতে। আমাদের ছোট মাথায় যত টুকু জানি তাতে সেখানে থেকে চিকিৎসা করাতে যে পরিমান টাকার দরকার হয় তারা কি তা নষ্ট করছে না?
স্বাধীনতার ৪২ বছর পর স্বাধীনতা রক্ষার এক সৈনিক শুয়ে আছে ঘরঘরে শব্দ হওয়া এক ই সি উ তে। তার স্ত্রী অন্ধকারে তার হাত ধরে আছে অন্যদিকে ফিরে চোখের জল কে আড়াল করে। ছোট ছোট ক টি বাচ্চা বাবা সুস্থ হয়ে আসবে বলে পথ চেয়ে আছে। ছেলের শোকে বৃদ্ধা মা কেঁদে কেঁদে এ বাড়ি ও বাড়ি ঘুরছে উন্মাদের মত।
আর আমরা নিশ্চুপ। চেয়ে আছি উপর ওয়ালার দিকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




