শাপলাফোটা পুকুরের অপরূপ রূপ কিংবা হাস্নাহেনার পাগলকরা ঘ্রাণ আর খুঁজি না!
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
“Beauty is truth, truth beauty that is all Ye know on earth, and all ye need to know.” সৌন্দর্যকেই যিনি শেষ কথা মনে করতেন, মাত্র ২৫ বছর বয়সে প্রয়াত ইংরেজি সাহিত্যের সেই জনপ্রিয় কবি জন কিটস্ এর কবিতার একটা বহুল-পরিচিত লাইন এটি। ... কবির অনুভব হয়ত যথার্থ কিন্তু মাঝেমধ্যে আমার কাছে বেশ খটকা লাগে! হয়ত এর অর্থই আমি ভাল করে বুঝি না, না হয় ভুল করে বুঝি! হয়তবা নষ্টসময়ের যাপিত জীবনে আমার সঠিক ‘বোধ’ আমি হারিয়ে ফেলেছি। 'সত্য' অনেককিছু থেকেই সৌন্দর্যের স্বাদ আহরণে ইদানীং ভীষণভাবে ব্যর্থ হই আবার অনেক ‘সুন্দর’-এর মধ্যেও ‘সত্য’ খুঁজে পাই না!
.
সুন্দরবনের সৌন্দর্যে আগুন দিয়ে গ্রান্ড সুলতান আর দ্য প্যালেসের মত পরিকল্পিত রিসোর্টে গমন করে স্বস্তিতে গদগদ হই! ফেইক-সুন্দরেই তৃপ্তির ঢেকুর আসে, আভিজাত্যের আভরণে ডুবে ‘ভাব’ নিয়ে মজা পাই! গাছের গোলাপ আর ভাল লাগে না; স্মুথ ও পরিপাটি কৃত্রিম তন্তুর অসত্য-গোলাপের সৌন্দর্যেই মুগ্ধ হই, টেবিলে রাখি! ব্রান্ডের পারফিউম আর এয়ার ফ্রেশনারের ঘ্রাণে মাতাল হই! তাই শাপলাফোটা পুকুরের অপরূপ রূপ কিংবা হাস্নাহেনার পাগলকরা ঘ্রাণ আর খুঁজি না!
_______
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুন