somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ মহিবুল ইসলাম (ফারুক)
ভীষণ অন্তর্মুখী মানুষ। সনদ আছে শিক্ষা নেই। লিখতে গেলে বানানের ভয়ে বেশি দূর যেতে পারি না, তবুও মনের বুদবুদ উগড়ে দিতে না পারলে অস্বস্তিতে ভোগি। অস্বস্তি তাড়াতে ভুল বানানেও বিক্ষিপ্ত কিছু কথা বলে যাই! যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় কেবল তাদের জন্যে।

নগন্য ভাবনা: ধর্ম, রাজনীতি ও গণতন্ত্রের সরল পাঠ!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নগন্য ভাবনা: ধর্ম, রাজনীতি ও গণতন্ত্রের সরল পাঠ!
:::::::::::
ধর্মের নাম যোগ করে দলের নাম রাখা কিংবা ধর্মের লক্ষ্যকে দলীয় এজেন্ডায় অঙ্গীভুত করাকে আইন দ্বারা (সাময়িকভাবে) ঠেকাতে পারেন কিন্তু ধর্মের প্রতি অনুগত ব্যক্তিবর্গের রাজনীতি ও রাজনৈতিক বিবেচনা ঠেকাবেন কিভাবে! বাস্তবে কোনটাই অত সহজ নয়, হয়ত সম্ভবও নয়৷ উপমহাদেশের ইতিহাসে এমন পরীক্ষা-নিরীক্ষা কি কম হয়েছে! ফল সবারই জানা! কেননা সবাই সমানভাবে ধর্মকর্ম করুক বা না করুক অধিকাাংশ সাধারণ মানুষ ধর্মের আনুগত্যের বাইরে আসতে পারে না! এটা পরিক্ষীত মনস্তত্ত্ব! সাধারণ মানুষের এই মনোভাবকে পুজি করেই চলে ধর্মের নামে অনেককিছু! ব্যবসায়ীরা ইসলামিয়া হোটেল নাম দিয়ে সরাব বিক্রয় করে, ইসলামী ব্যাংক নাম দিয়ে সুদের মিশ্রন চালায় অবলীলায়, রাজনীতিকরা মাজারে গিয়ে, হাতে তাসবী নিয়ে, ওমরা করে কিংবা মিলাদ দিয়ে নৌকা বা ধানের শীষের জয় ভিক্ষা চায়! —এই সবইতো ধর্মের  অপব্যবহার! সাধারণ মানুষ এসব করে না৷ সাধারণ মানুষের ধর্মভীরুতা ও সরল মানসিকতাকে পুজি করে শিক্ষিত ও জ্ঞানীগুনীরাই এসব করে! কৌশলের নামে!!!! কে ঠেকাবে এসব, আছে কার সে হিম্মত??

আমার মনপুত হোক বা হোক অধিকাংশ মানুষ যদি ধর্মপন্থীদের চায় তাহলে আমাকে মেনে নিতেই হবে৷ ঠিক আমার মনপুত না হলেও অধিকাংশ মানুষ যদি নাস্তিকদের চায় বা ধর্ম নিরপেক্ষদের চায় তবে তা-ও মেনে নিতে হবে৷ এটাই সংঘর্ষ-সংঘাত এড়ানোর সহজ পথ৷ যদিও গণতন্ত্রে জাফর ইকবাল, আহমদ শফি আর রিক্সাচালক ছমিমুদ্দীর ভোটের মান সমান তথাপি এর বাইরে যাবার পথ সুকঠিন! মন্দের ভাল এই গণতন্ত্রই৷

যে কোন মূল্যে জনগণের ভোট দেবার সিস্টেমটা চালু থাকা জরুরী; এটাই মন্দের ভালো৷ ইন্ডিয়াতেও ধর্মপন্থীরা আজ ক্ষমতায় কিন্তু জনগণের ভোট নিয়েই! জনগণ তাদের ক্ষমতায় পাঠিয়ে দেখুক মজা! অতপর হয়ত অভিজ্ঞতা নিয়ে একদিন মুখ ফেরাবে অন্যদিকে! আবার হয়ত ফিরেও আসবে! গণতন্ত্রের মাহাত্ব এখানেই যে, জনগণ ভুল করার স্বাধীনতা, ভুল বুঝার স্বাধীনতা এবং ভুল শোধরানোর স্বাধীনতা একই সাথে ভোগ করে৷ এতে করেই জনগণের কাছে দলসমুহের জবাবদিহিতার সিস্টেমও গড়ে ওঠে৷ এছাড়া দেখা গেছে, জনগণের ভোটাধিকার চালু থাকলে বিচ্ছিন্নভাবে নানান অপশক্তি ও ভন্ডরা বেশি সুবিধা করতে পারে না৷ —এ জন্যই সময়ের পরীক্ষায় উত্তীর্ণ মন্দের ভাল এই গণতন্ত্র!
:::::::::::::
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

×