somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ মহিবুল ইসলাম (ফারুক)
ভীষণ অন্তর্মুখী মানুষ। সনদ আছে শিক্ষা নেই। লিখতে গেলে বানানের ভয়ে বেশি দূর যেতে পারি না, তবুও মনের বুদবুদ উগড়ে দিতে না পারলে অস্বস্তিতে ভোগি। অস্বস্তি তাড়াতে ভুল বানানেও বিক্ষিপ্ত কিছু কথা বলে যাই! যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় কেবল তাদের জন্যে।

এ পঁচন ঠেকাবে কে?!?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


::::::::
আজকাল শিক্ষা বলতেই যেন সবাই বোঝেন পরীক্ষা, ডিগ্রি বা সার্টিফিকেট অর্জন! আর জীবনের উন্নতি বলতেই বোঝেন কাঁড়ি কাঁড়ি টাকা ও সম্পদ অর্জন; যেভাবেই হোক বিত্ত- প্রতিপত্তির মালিক বনে যেতে পারলেই যেন জীবন স্বার্থক! অর্থাৎ বিত্ত- প্রতিপত্তির মাঝেই জীবনের স্বার্থকতা খোঁজেন! কিন্তু সে টাকা, সম্পদ, বিত্ত ও প্রতিপত্তি কোন পথে এলো তা নিয়ে কেউ মাথা ঘামান না! মাথা ঘামাবার কিঞ্চিত প্রয়োজনও কেউ অনুভব করেন না!!

রাজনীতির নামে প্রকাশ্যে চরম মিথ্যাচার, আখের গোছানোর প্রতিযোগিতা; সমাজসেবার নামে স্বেচ্ছাচার, নিজের ঢোল নিজে পিটানোর বেশুমার প্রয়াস; সমাজ সংস্কারের নামে অপতৎপরতার লুকোচুরি খেলা দেখতে দেখতে তরুণদের বোধ আজ ভীষণ ক্লান্ত।

যে তরুণ তার রাজনীতিক, চাকুরীজীবি কিংবা ব্যবসায়ী বাবা, চাচা, মামা, ভাইকে প্রতিনিয়ত যেনতেন প্রকারে উপার্জন কিংবা জ্ঞাত আয়ের সাথে সঙ্গতিহীন অর্থে বাড়ি-গাড়ি করা কিংবা বিলাসি জীবনে মত্ত হতে দেখে, উপার্জনের ফন্দি এঁটে অহরহ মিথ্যা বলতে দেখে, কাজে ফাঁকি দিতে দেখে, ঘুষ খেতে দেখে অথবা অন্যের সম্পদ জোর- জুচ্ছুরি করে গ্রাস করতে দেখে -তার নৈতিক ভিত দুর্বল ও ভঙ্গুরতো হবেই।

ফলে ভুল স্বপ্ন আর ভুল নীতিবোধ নিয়ে বেড়ে ওঠা তরুণ-প্রজন্ম অপরাধ করায় লজ্জাবোধের বদলে নির্মম গৌরববোধে আচ্ছন্ন হতেই পারে। বস্তুতঃ সে কারণেই অন্যায্য উপার্জনে বিলাসিতার স্বপ্ন কিংবা বল্গাহীন ও নিষ্টুর বিনোদনে বিভোর হতে দ্বিধা নেই তাদের! এমনকি হত্যা, ধর্ষণের ভিডিও চিত্র ইন্টারনেটের বদৌলতে বিশ্বময় ছড়িয়ে দিয়ে বিকৃত মজা চাকতে বিবেকের দংশন অনুভব করে না তারা।

বস্তুতঃ তরুণদের চোখের সামনে আজ কোন নমুনা নেই; নমুনা কেবল বই- পুস্তকে! বাস্তবে চোখের সামনে বড়দের কথা আর কাজে অসঙ্গতি দেখতে দেখতে শেখার মতো, অনুসরণ করার মতো আদর্শবান অগ্রজ বা গুরুজন আজকের তরুণরা খুঁজে পায় না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে, বড়রা যা করেন তা বলেন না, আর যা বলেন তা করেন না। তরুণমন বিষয়গুলো গুরুত্বের সঙ্গে অবলোকন করে; আর অবচেতন মনে এসব থেকে পাঠ নিয়েই জীবনের স্বপ্ন বুনে! ফলে ভুল স্বপ্নে বিভোর হয় তরুনমন! এভাবেই পচন এবং স্খলন ছড়িয়ে পড়ে মনে, মগজে, দেশময়! এ পচন ঠেকাবে কে?!?

আমি আশাবাদী! শুনেছি দেয়ালে পীঠ ঠেকলে মানুষ নাকি ঘুরে দাঁড়ানোর স্বতঃস্ফুর্ত প্রণোদনা পায় ভেতর থেকেই। জানি না কখন কোন্ প্রজন্মের হাত ধরে আসবে সেই মাহেন্দ্রক্ষণ! অপেক্ষায় আছি, প্রহর গুনছি!
:::::::
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

×