somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় প্রধানমন্ত্রী সমীপেষু !!!!

২২ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় প্রধানমন্ত্রী, সাগর-রুনী হত্যার পর আপনার মন্ত্রীসভার সবচেয়ে সফল এবং এযাবতকালের সর্বশ্রেষ্ঠ সরাষ্ট্রমন্ত্রী কর্তৃক ৪৮ ঘন্টার মধ্যে অপরাধী ধরার ঘোষণা দিয়ে সমালোচিত হওয়ার পর আপনি বলেছিলেন কারও বেডরুমে নিরাপত্তা দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়!! .. অথচ, আপনার পিতা ও পরিবারকে বেডরুমেই হত্যা করা হলেও এবং সেই নির্মম হত্যাকান্ডের ৩৭ বছর অতিক্রান্ত হলেও আপনার আন্তরিকতায় জাতি আজও তার মাশুল দিয়ে যাচ্ছে।।।

একজন সৌদী কুটনৈতিককে রাস্তায় হত্যা করার পরও হত্যাকারী ধরাতো দূরে থাক সনাক্ত পর্যন্ত করা সম্ভব হয় না। ... বিরোধী দলের একজন সাবেক সংসদ সদস্য (হোক সে সাবেক সন্ত্রাসী কিন্তু, দেশের একজন নাগরিকতো বটে..) রাস্তা থেকে উধাও হয়ে যান... তাঁরা তো বেডরুমে নিরাপত্তাহীনতায় পড়েননি.. তাহলে, আপনার সুদক্ষ পুলিশ ও গোয়েন্দা বাহিনী (যাদের পুষতে দেশের জনগণ আজ প্রায় দেউলিয়া) এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন তাঁদের রাস্তায় নিরাপত্তা দিতে ব্যর্থ হলেন??!!!

আপনি ভুলে যাবেন না, দুই তৃতিয়াংশ ভোটে এই দেশের জনগণ আপনাকে ও আপনার সরকারকে নির্বাচিত করেছে দেশের মানুষের নুন্যতম মৌলিক চাহিদা নিশ্চিতকরণের পাশাপাশি তাদের জান-মালের নিরাপত্তা বিধান করার জন্য... আয়না পড়ে ভবিষ্যত বাণী করার জন্য নয়।। ... আপনি যদি আজ প্রধানমন্ত্রী হয়ে থাকেন তবে কাল বিরোধী দলীয় নেত্রী হওয়াও সময়ের ব্যাপার মাত্র।। .. আজ যেমন আপনি আপনার লেঠেল বাহিনী দিয়ে প্রতিবাদকারীদের শায়েস্তা করছেন তেমনি এই লেঠেল বাহিনীই হয়তো কাল আপনাকে ও আপনার দলকে শায়েস্তা করবে (১/১১ এর শিক্ষা এতো তাড়াতাড়ি ভুলে গেলেন??) .. আজ যেমন বিরোধী দলের একজন সদস্য আপনার সম্রাজ্য হতে গুম হয়ে যওয়ার পর আপনি উচ্ছ্বাস প্রকাশ করছেন তেমনি কাল হয়তো আপনার আজকের মন্ত্রীসভার কোন সদস্য অথবা আপনার দলের অন্য কোন সক্রিয় সদস্য গুম হবেন আর তার জন্য আপনাকে বিভিন্ন জায়গায় দেন দরবার করতে হবে!!.....

মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিজেকে জননেত্রী হিসেবে দাবী করেন .. জননেত্রী সঙ্গা বা গুণাবলী সম্পর্কে আপনার কোন ধারণা আছে কি?? জননেত্রী মানে কি শুধু সব জায়গায় বাবার নাম যুক্ত করা?? নাকি জননেত্রী হলো বিদেশী ডিগ্রীর পাহাড়?? জননেত্রী মানে কি শুধু বড় বড় বক্তৃতা আর দেশবাসীর অসহায়ত্ব নিয়ে নির্লজ্ব উচ্ছ্বাস প্রকাশ করা?? নাকি জননেত্রী মানে একজন দুর্নীতিবাজ মন্ত্রীকে রক্ষার জন্য নিজেও দুর্নীতির আশ্রয় নেয়া ???? মাননীয় প্রধানমন্ত্রী .. আমরা দেশের সাধারণ মানুষ.. আমাদের কাছে জননেত্রী হলো শত্রু-মিত্র, সরকারী-বিরোধী নির্বিশেষে দেশের আপামর জনসাধারণের নেত্রী।। যেমনটি ছিলেন শেরে-বাংলা একে ফজলুল হক, যেমনটি ছিলোন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যেমনটি ছিলেন আপনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।। .... কিন্তু এ কোন উল্টা রশিতে হাঁটছেন আপনি ??? আপনি আপনাকে গণতন্ত্রের মানষকন্যা দাবী করেন!! কিন্তু আমরা বলি গণতন্ত্রের সঙ্গা আপনার নিজেরই জানা নাই.. থাকলে আপনার সম্রাজ্য হতে কেউ গুম হয়ে যাবে আর আপনি তা নিয়ে উচ্ছ্বাস করতে পারতেন না ... আপনি চিন্তিত হতেন .. আপনি অসহায় পরিবারটির পাশে দাঁড়াতেন.. যদি সেই ব্যক্তি অপরাধী বা সন্ত্রাসী হয়ে থাকে তবে তাকে উদ্ধার করে বিচারের সম্মুক্ষীন করুন.. সন্ত্রাসী আপনার দলেও কম নেই ... আমরা দেখেছি .. আপনার মন্ত্রীসভায় একাধিক এপিএস সন্ত্রাসী ও দুর্নীতির পৃষ্ঠপোষক.. আপনি যতই এসব অভিযোগ উড়িয়ে দেয়ার চেষ্টা করেন না কেন আপনার অতীত একবারের জন্য হলেও স্নরণ করুন.. এদেশের জনগণ এক মুহুর্তও সময় নিবেনা আপনাকে ও আপনার দলকে আস্তাকুঁড়ে ছুঁড়ে দিতে .....
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×