নীতি মানুষের বড় শক্তি। সে যে বয়সের, যে অবস্থানের, যে পরিচয়েরই হোন না কেন। নীতিহীন মানুষ দৃষ্টিহীন পর্যটকের মতো, চালকবিহীন ট্রেনের মতো, নাবিকবিহীন জাহাজের মতো। একজন মানুষ ভিখেরি হতে পারে, ছাত্র হতে পারে, শিক হতে পারে, চাকুরিজীবি হতে পারে কিংবা হতে পারে আরো বড় আরো দায়িত্ববান কেউ- তার যদি নীতি না থাকে তহালে তাতে আমরা সম্মান দেবো কি করে, মর্যাদা দেবো কেমন করে? একটি দেশের জন্য, একটি সমাজের জন্য, একটি জাতির অগ্রগতির জন্য নীতির প্রয়োজন, নীতিবান মানুষের প্রয়োজন, নীতিবান নেতা, নীতিবান কর্মী, ব্যবসায়ী, চাকুরিজীবিসহ সর্বস্তরের নীতিবান লোক প্রয়োজন। রাজনীতিবিদের প্রয়োজন।
একজন ওয়ান ইলেভেনের পর আমাদের সাধারণ দৃষ্টিতে যেন নতুন আলো এসে আঘাত করলো। চেনা মুখগুলো, চেনা চেহারাগুলো বদলে গেল। আমরা যাকে যেভাবে চিনতাম সে আর সে রইলো না। পতাকা নিয়ে পাজেরো জিপ চড়া মানুষগুলো কয়েদির গাড়ি থেকে নামছে-সেই গাড়িতে উঠছে- কৌতুহলী মানুষ তাকিয়ে বিস্ময়ে তাদের দেখছে। সাংবাদিকরা ছবি তুলছে। এ অবস্থা কেউ কি ভাবতে পেরেছিল? একজন দায়িত্ববান মানুষ যদি নিজ দায়িত্বে নীতিবান হন তাহলে তার পরিণতি কি এমনটি হতে পারে?
শুধুমাত্র রাজনীতিবিদরাই নন, ব্যবসায়ী, চাকুরিজীবি এমনকি সাংবাদিক পর্যন্ত চলে গেছেন কারাগােের। যারা কোটি কোটি টাকার মালিক। সৎ পথে, অসৎ পথে উপার্জনৈর জোয়ার বইয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে আমরা স্মরণ করতে পারিÑ যারা পত্রিকার মালিক, বিভিন্ন টিভি চ্যানেলের মালিক তাদের মধ্যে অনেকে যেন কারাগারে চলে গেছেন, অনেকে কিন্তু এখনো বহাল তবিয়তে কাজ করছেন। দু’হাতে টাকা কামাই করছেন। তাদের নীতি-আদর্শ নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে, প্রশ্ন উঠেছে। তাইতো সবাই মনে করে, বিগত ৭ বছরে যারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন তাদের উপার্জনের উৎস কি? উপার্জনের ত্রে কি? উপার্জনের প্রোপট কি? এটা অনুসন্ধান করে দেখার দরকার আছে। অপরাধ যারা করে সবাই দোষী। একজন দোষ করে শাস্তি পাবে আর একজন মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে- এটা কি হওয়া উচিত? আমরা সুযোগ পেলে মানুষের সমালোচনা করি। ব্যক্তির সমালোচনা, প্রতিষ্ঠানের সমালোচনা করি। বিভিন্ন এজেন্সির সমালোচনা করি। সরকারের সমালোচনা করি। দলের সমালোচনা, নেতার সমালোচনা করি। কিন্তু সমালোচনার শুরু হতে হবে নিজের থেকে। আমি ভালো কি না, আমার নীতি শুদ্ধ ও সঠিক কি না সেটা আগে ভেবে দেখতে হবে। আমাকে আড়াল রাখতে অন্যের সমালোচনা করে যদি গলা ফাটাই তাতে তি কিন্তু আমারই। দুর্নীতি করে কোনো নীতিহীন মানুষ পার পেয়ে যাবে সেই দিন বোধ হয় আর আসবে না। আর যে যেখানে যে অবস্থানেই আছেন সবাইকেই সম্ভবত সত্যের মুখোমুখি হতে হবে। সময় এবং সত্য, ন্যায় এবং নীতি কাউকেই ছাড় দেবে না। এবারের শেয়ার বাজার ধসের সঙ্গে জড়িতদের নাম বেরিয়ে আসবে এবং যথোপযুক্ত শাস্তি হবে - এটাই আশা সর্বস্তরের মানুষের ও সাধারণ বিনিয়োগকারীদের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


