শীতকালে ছোট বড়-সবাই কিন্তু শীতের প্রচন্ডতা থেকে রেহাই পাওয়ার জন্য গরম কাপড় পরিধান করে থাকেন। যা পায়ের পাতা থেকে মাথাসহ আবৃত করা থাকে শীত নিবারণের কাপড় দ্বারা। শীতকালে গরীব মানুষ, যাদের গরম কাপড় কেনার সামর্থ্য নাই, অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। তাদের জন্য অবশ্যই কষ্ট্কর। শীতের সময় বিশেষ করে নারীরা গরম কাপড় পরিধান করে নিজেকে যেভাবে পর্দায় আবৃত্ত করে রাখে, বেশ ভালোই মনে হয়। কারণ : ১. ইসলাম ধর্ম অনুসারে মুসলমান নারীদের পর্দা পালন হয়, ২। রাস্তা-ঘাট, মার্কেটে ঘুরাফিরা কম হয়, ফলে এলোমেলোভাবে চলাফেরাতে সামঞ্জস্যতা পরিলক্ষিত হয়, ৩। রাস্তা-ঘাটে চলাফেরায় বখাটে ছেলেদের দ্বারা ইভটিজিং-এর শিকার হতে হয় না, ৪। ছেলেরাও রাস্তা-ঘাটে, যত্রতত্র আড্ডা দেয় না, ঘুরাফিরা করে না, ফলে রাস্তাঘাটে মারামারি, ঝগড়াঝাটি হয় না, কারো প্রতি কেউ অশোভন আচরণ করে না। ৫। রাস্তায় যানজটও কম থাকে।
শীতকালে খাবার-দাবারও সুস্বাদ হয়। মানুষের মধ্যে একটা শৃঙ্খলতা পরিলক্ষিত হয়। ইসলাম ধর্মের নিয়ম অনুসারে পর্দা করা, মান-সম্মান, ইজ্জতু আভ্রুকে রক্ষার স্বার্থে শীতকালের সময় বৃদ্ধি হলে মন্দ হতো না। আশা করি আমাদের দেশের জন্য খুবই উপকার হতো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


