অনেকদিন যাবত চেষ্টা করছি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার। কাজও শুরু করেছি। অবিরাম চেষ্টা করে চলেছি। কিন্তু সফলতার বা আশার আলো দেখতে পাচ্ছি না। এ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছি ঠিকই, যদি আগে জানতাম অর্থাৎ লেখাপড়া করার যে বয়সটা ছিল, তখন ভালো করে ইংরেজীটা রপ্ত করতাম- লেখালেখিতে, পড়তে, বুঝার চেষ্টা করতাম, তাহলে আজকে আর এরকম হা হুতাশ করতে হতো না। কারো অধীনে চাকুরী করা বা অল্প বেতনে চাপোষার চাকুরী করে অভাব-অনটনের গহীন সমুদ্রে হাবুডুবু খেতে হতো না, দুর্মূল্যের বাজারের উর্ধ্বগতিসম্পন্ন ঢেউয়ের কলাগাছের ভেলার মত ভাসতে হতো না।
আমার এই দুর্রাবস্থার কথা বলার একটা উদ্দেশ্য নিশ্চয়ই আছে। যা পাঠক আশা করি কিছুটা অনুধাবন করতে পেরেছেন। পারারই কথা। কারণ নতুন প্রজন্ম অনেক আধুনিক, গতিসম্পন্ন, তাদের চিন্তা-চেতনা ডিজিটাল চিন্তা-ভাবনা। তাদের প্রতি আমার আহবান হলো- নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচুর অধ্যাবসায় দরকার, পরিশ্রমী হওয়া, বাংলার পাশাপাশী অবশ্যই ইংরেজীতে নিজেকে দক্ষ করে তোলা, প্রশিক্ষণ গ্রহণ করা একান্তভাবে আবশ্যক। নিজেকে যুগোপযোগী করে তুলুন। দেশকে সমৃদ্ধ করুন, জাতিকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তুলুন।
যারা ইতিমধ্যে আউটসোর্সিং -এর কাজ করে সফল হয়েছেন, তাদের মধ্যে সহৃদয়বান কেউ কি আমাকে ব্যক্তিগতভাবে হাতে-কলমে সহযোগিতা করবেন কি? কারণ আমি সৎভাবে, ন্যায়গতভাবে, পরিশ্রম করে আমার রোজগারে পরিমাণ বাড়াতে চাই। অর্থনৈতিকভাবে নিজেকে স্বচ্ছল করতে চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


