আমার লেখালেখি করার অভ্যাস তেমন নেই। তবে মাঝে মধ্যে না লিখে পারি নাই। পারিপার্শ্বিকতা আগ্রহী করে তুলে লেখার জন্য। তাই একটু আধটু লিখি। জানিনা সে লেখা কারো কাছে ভালো লাগে কিনা।
আজ বাংলাদেশ ক্রিকেট দল ঠিকই ইংল্যান্ডের বিরুদ্ধে ২ উইকেটে জয়লাভ করেছে। ওয়েষ্ট ইন্ডিজের বিপরীতেও জয়লাভ করতে পারত, যদি হ্যাংলামো না করতো। এমনকি ভারতের সঙ্গে খেলা ম্যাচটিতেও জয়লাভ করা সম্ভব ছিল। যদি ব্যাটিং আগে করতো।
বাঙ্গালী সবকিছুতেই জয়লাভ করতে পারে বা সাফল্য অর্জন করতে পারে অনায়াসে, যদি তার ধারাবাহিকতা বজায় রাখতে পারে। আমরা সবকিছুতেই অতি উৎসাহী, অতিরিক্ত ইমোশনাল হয়ে পড়ি। যার ফলে কোন কিছুর গতিময়তা সমান্তরালভাবে ধরে রাখতে পারি না। কারণ আমরা প্রশিক্ষণ গ্রহণ বা প্রদান করার ক্ষেত্রে সবসময়ই অনাগ্রাহ প্রদর্শন করি। আর আমাদের ব্যবস্থাপনার ক্ষেত্রে যথেষ্ট দুর্বলতা রয়েছে আমি মনে করি। এই দুর্বলতার কারণে কোন কিছুকে যথাযথভাবে মূল্যায়ন করি না। আশা করি অদূর ভবিষ্যেত আমরা এসব সমস্যা বা দুর্বলতা দূর করে আগামীর দিকে সুশৃ্ঙ্খলভাবে সুনির্দিষ্ট লক্ষ্যে সাফল্যজনকভাবে পৌঁছাতে সক্ষম হবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


