somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

ব্যক্তিগত জীবনটাকে সামাজিকতার নিলামে তুলবেন না X( X((

০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৃশ্যপট - ১

মেয়েটি ভালাবাসার মানুষটিকেই বিয়ে করেছে । অনেক বছরের দীর্ঘ প্রেমের সফল পরিণতি যাকে বলে । আশেপাশের সকলেই খুশি তাদের এই পরিণয়ে । প্রেম ব্যাপারটা আজকাল কোন বিশুদ্ধ ঘটনা নয় । প্রেমের আধুনিকতা এখন শুধু মনের মাঝেই সীমাবদ্ধ নয়, শারীরিক চাহিদার মধ্যে এসে ঠেকেছে । কিন্তু মেয়েটি ভালো, সে বিশুদ্ধ প্রেমই করেছে । শারীরিক লোভ-লালসা জমিয়ে রেখেছিল বিবাহ পরবর্তী জীবনের জন্য । তাই তো বিবাহের পর তার খুশি অন্য সাধারণ যে কোন বিবাহিত মেয়ের চেয়ে অনেক বেশি কারণ সে আসলেই তার ভালাবাসার মানুষটিকেই পেয়েছে ।

কিন্তু বিপত্তি বাধে অন্যত্র । মেয়েটি বেশ সামাজিক । না, না, ভুল ভাববেন না । আসলে মেয়েটি সামাজিক যোগাযোগের সাইটে বেশ একটিভ । অবশ্য এই সাইটটি হচ্ছে ফেসবুক । বিয়ের পর স্বামীর সাথে কোথাও ঘুরতে গেলে ছবি, কোথাও খেতে গেলে ছবি, পরিচিত কারও সাথে দেখা হয়ে গেলে গ্রুপ ছবি, পারিবারিক আড্ডা হলে ছবি, বিয়ের মাস পূর্ণ হলে প্রতি মাসে ছবি, কেনাকাটা করতে করলে ছবি, বছর পূর্ণ হলে ছবি, প্রেগন্যান্ট হয়ে যাওয়ার স্মৃতিগুলো জমিয়ে রাখতে ছবি, হাসপাতালে ভর্তি হয়ে ছবি, বাচ্চা হওয়ার পর বাচ্চাসহ প্রসূতি মায়ের ছবি, এরপর বাচ্চা বাসায় নিয়ে আসার পর ছবি ইত্যাদি এভাবে চলতেই আছে ঘটনাপ্রবাহ । এই সকল কিছুই ফেসবুকে দিয়ে মেয়েটি তার ক্ষণের ক্ষণের আপডেট তার ফেসবুক পরিচিতদের জানিয়ে দিয়েছে ।

আচ্ছা, এই ছবিগুলো কি মেয়েটির পারসোনাল না ? হ্যাঁ অবশ্যই । তাহলে মেয়েটি শেয়ার দিলো কেন ? কাউকে জানিয়ে তার কি লাভ ? আর যদি জানাতেই হয় তবে সব জানালো না কেন ? এই যেমনঃ ব্যক্তিগত রাতগুলোর ছবি (আশা করি বিস্তারিত না বললেও বাকীটা সবাই বুঝতেই পারে) ইত্যাদি । পারসোনাল লাইফ যদি পারসোনাল না হয়ে সামাজিক হয়, তাহলে সেখানে অন্য যে কারও হস্তক্ষেপ আসতেই পারে আর সেটি হলে মেনে নেওয়া যাবে তো ?

দৃশ্যপট - ২

ছেলেটি অতি দীর্ঘ সময়ের প্রেমের পরিণতি করেছে ভালাবাসার মানুষটিকেই বিয়ে করে । ঠিক দৃশ্যপট - ১ এর মেয়েটির মতন । ছেলেটার বিয়ের আগে থেকেই বাতিক ছিল ক্ষণে ক্ষণে প্রেম করতে গেলে সেই সময়ের একটি ব্যক্তিগত ক্ষণের ছবি তুলে ফেসবুকে আপলোড করা । সে যতবার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছে ততবারই ছবি দিয়েছে ফেসবুকে । খোঁজ নিলে হয়তো এমন অনেককেই পাওয়া যাবে যারা ঠিক সঠিক সংখ্যাটিই বলতে পারবে যে ছেলেটি বছরে ঠিক কতবার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছে । সেই ছেলেটিই যখন বিয়ে করলো, তখন বন্ধু মহলের ভিতরকার প্রশ্ন, যাক, এইবার যতবার ঐ ছেলেটা বউয়ের সাথে একা ঘরে ঘুমাবে বা থাকবে সেই ছবিও ফেসবুকে আমরা দেখতে পাবো :D :D জানি না, তাদের এই ইচ্ছা আদৌ পূরণ হবে কিনা ?

------------------------------------------------------------------------------------------------------------------

আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফেসবুকে কোন কিছু শেয়ার করার স্বাধীনতা সবার আছে । এই অধিকার তথ্য আইনেই আছে । কিন্তু এমন কিছু শেয়ার করা কি আদৌ উচিৎ যার কারণে নিজের ব্যক্তিগত ব্যাপার বলেই কিছু থাকে না ? ঐ মেয়েটির (দৃশ্যপট -১) বা ঐ ছেলেটির (দৃশ্যপট - ২) কোন ফেসবুক শুভাকাঙ্ক্ষী যদি এখন তাদের অতি ব্যক্তিগত কোন ছবি দেখার আবদার করে বসে সেটা কি বাড়াবাড়ি হবে ? কেন, তা তো হওয়া উচিৎ না, তাই না ? আবদার করাও তো ঐ ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে পরে, তাই নয় কি ?

ভাই ও বোনেরা, নিজের ব্যক্তিগত জীবনের সম্মান বজায় রাখুন । ফেসবুকটারে সামাজিক রাখুন আর জীবনের ব্যক্তিগত মুহূর্তগুলোকে ব্যক্তিগত । দেখবেন, জীবনটার স্বরূপ তখন সম্পূর্ণ অন্যরকম হবে ।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৫
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×