somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

বাঙালি জাতি অতি আবেগপ্রবণ আর অন্যের ব্যাপারে সবসময় হিংসুটে X( X(

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অতি শিক্ষিত বাঙালি H2O নিয়ে ট্রল করে ফাটিয়ে ফেলছে ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে । ভাবখানা এমন কোন এক সুন্দরী মেয়ে এক সুন্দরী প্রতিযোগিতায় গিয়ে এই H2O এর অর্থখানা বলতে পারলো না তার অর্থ হচ্ছে সে সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখানোর যোগ্য না কিংবা সোজা কথায় Beauty without Brain । অথচ কুলি, দিনমুজুর থেকে শুরু করে স্বল্প-শিক্ষিত মন্ত্রী - রাজনীতিকরা সকলেই এই H2O এর অর্থ দিব্যি বলে দিতে পারে । সবার মনের ভাব এমন যে অতি মেধাবী প্রার্থীদের ধরে বেঁধে সুন্দরী প্রতিযোগিতায় জোর করে নাম লেখাতে বলতে হবে । নয়তো...

আচ্ছা, সবই বুঝলাম । তাহলে তো বাকী সকলের জানার কথা কমপক্ষে পারমাণবিক সংখ্যা ১ থেকে ১০ পর্যন্ত রাসায়নিক মৌলগুলো কি কি ? রাসায়নিক ভর কাকে বলে ? আণবিক ভর আর পারমাণবিক ভর কি ? বেগ কি ? ত্বরণ কি ? মন্দনের সাথে ত্বরণের পার্থক্যই বা কোথায় ? তুল্য রোধ কি ? ধুর, বাদ দিন তো, আগে বলুন রোধ কি ? অনেকেই হয়তো বলতে পারেন, ভাই এসব কঠিন প্রশ্ন কেন করছেন ? H2O তো ক্লাশ সিক্সে-সেভেন থেকেই সবাই জানে । বেগ, ত্বরণ, ভর এগুলোও কিন্তু ঐ ক্লাশ সিক্স-সেভেনের বইয়ে আছে ।

তাহলে এগুলো নিয়ে ট্রল কেন হচ্ছে ? কে কাকে উইশ করলো এগুলো নিয়ে ট্রল কেন হচ্ছে, জানেন । কারণ আমি বলছি । প্রথম কথা হচ্ছে, H2O এর অর্থ না জানা মেয়েটিকে নিয়ে ট্রল এই কারণে যে মেয়েটি আমাদের মত সামান্য শিক্ষিত হয়েও যেটা আমরা পারলাম না, মানে টিভির মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষের সামনে আসা, সেটি করতে গেলো কেন ? ভেবে দেখুন, এখানে কাজ করছে বাঙালির হিংসা । আবার পাহাড়-পর্বতকে উইশ করা মেয়েটির কাছে আমরা আশা করেছিলাম, সে কিছু আদিখ্যেতা মূলক ঢং করে কথা বলবে কিংবা বেফাঁস কিছু বলে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে কিন্তু না মেয়েটি না বুঝে উত্তর করেছে অপ্রত্যাশিত । হ্যাঁ, বুঝুন আগে, কথাগুলো "অপ্রত্যাশিত" কিন্তু "বেফাঁস" নয় ।

আসল কথা হচ্ছে এই বাঙালি জাতিকে আপনি যতই বিশ্বের অন্যান্য জাতির পাশে গিয়ে কাধে কাধ মিলিয়ে দাঁড়াতে বলেন, এরা পারবে না । কারণ আমরাই সেই জাতি যারা অন্য কারও উন্নতি সহ্য করি না । ১ বলতে গিয়ে ২ বললেই আমাদের হাসাহাসি শুরু হয় । ট্রল শুরু হয় । অথচ দ্বিতীয়বার সুযোগ দিলে ঠিকি সেই ২, আবার ১ হয়ে যেতো । সুন্দরী প্রতিযোগিতায় বিচারকগণ সায়েন্সের প্রশ্ন করে কি বুঝালেন কে জানে, কিন্তু মেয়েটা শুধু একটা প্রশ্নের উত্তর দিতে না পারায় বাঙালি ঠিকি বুঝে গেছে মেয়েটার ঘিলু বলতে কিছু নেই । আহা, সতিই সেলুকাস !!!

করুন ট্রল করুন । আপনার টাইমলাইন । টাকা খরচ করে আপনি ইন্টারনেট ইউজ করছেন । ফেসবুক ফ্রি ভেবে উল্টাপাল্টা পোস্ট করতেও আপনার বিবেকে বাধে না, আপনাকে এসব ট্রল করতে না করার কোন কারণ দেখছি না । শুধু বলছি, একবার ভেবে দেখুন, ঐ দুইটি মেয়ে হয়তো পারবে না । মাত্র একটি প্রশ্নের উত্তর না জানায় কিংবা চেষ্ঠা করতে গিয়ে উল্টাপাল্টা উত্তরে আপনি যে এত ট্রল করছেন, ঐ দুইটা মেয়ে ঠিকি ঘরে ফিরে এসে ফেসবুক খুলবে । তাদেরও বন্ধুবান্ধব আছে, পরিবার-পরিজন আছে, আত্মীয়স্বজন আছে - সবার কাছে কি তারা মুখ দেখাতে পারবে ? তাদের অপরাধ কি এতই গুরুতর ছিল ? একবার ভেবে দেখুন খালি ।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৩০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×