somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

২ আর ২ এ কত হয় ?? :| #:-S

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- এই, এই, কথা বলতেছো কেন ? দাড়াও...
- না স্যার, আসলে...
- এই চুপ । একে তো কথা বলো, এরপর আবার মুখে মুখে কথা বলো । এত বেয়াদব হইছো কেন ?
- (এবার মাথা নিচু করে) সরি স্যার ।
- নাহ, এইসব সরি-ফরি বলে লাভ হবে না । বলো তো, ২ আর ২ কত হয় ?
- (পুরোপুরি অবাক হয়ে) মানে স্যার ?
- এখন কি কানেও সমস্যা নাকি ? জিজ্ঞেস করলাম যে ২ আর ২ এ কত হয়, বলো ।
- স্যার, এ তো খুব সহজ । চার...
- নাহ, হলো না । দেখো, আরেকবার ট্রাই করো । যদি পারো...
- হলো না, মানে !!
- এই ছেলে, এত মানে মানে করো কেন ? বললাম না যে হলো না । সঠিক উত্তর দাও ।
- স্যার, এখানে চারই তো হয় ।
- নাহ, হলো না । না পারলে এবার একটু মনোযোগ দাও । আমিই বলি ।

স্যারের কথায় এবার শুধু দাড়িয়ে থাকা ছেলেটিই নয়, পুরো ক্লাশ মনোযোগ দিলো । স্যার ২ আর ২ মিলিয়ে নতুন কি বানান, সেটা নিয়ে সবাই কৌতূহলী । অসীমখান বয়েজ স্কুলের ক্লাশ নাইনের গণিত ক্লাসে যখনই স্কুলের গণিত শিক্ষক তৌকির সালেহীন ক্লাস নিতে ঢুকেন, তখনই তিনি চেষ্ঠা করেন কিভাবে গনিতের বিষয় নিয়ে ছাত্রদের চমকে দিতে পারেন । আজও তার ব্যতিক্রম নয় ।

শেষের সারির ছাত্ররা কথা বলা বন্ধ করে চুপ করে স্যারের দিকে তাকিয়ে আছে স্যারের বলা শেষ হলেই সেটা নিয়ে অট্টহাসি দিবে । প্রথম সারির ছাত্ররা তাকিয়ে আছে, নতুন কিছু শিখতে পারবে মনে করে আর মাঝের সারির ছাত্ররাই বেশি কনফিউজড । এদের মনে হচ্ছে স্যার কোথাও একটা ভুল করে এখন সাফাই দিতে যাচ্ছেন । তাই স্বভাবতই তারাও চুপ করে শুনছে স্যার কি বলতে যাচ্ছেন ।

- দেখো, রনি, আমি কিন্তু শুধু বলেছি ২ আর ২ এ কত হয় ? আমি কিন্তু বলিনি ২ আর ২ যোগ কিংবা বিয়োগ কিংবা গুণ কিংবা ভাগ করলে কত হয় ? আবার এও বলিনি ২ আর ২ পাশাপাশি বসালে কত হয় । তাই উত্তর দুই ক্ষেত্রে হয়তো ৪ হয় কিন্তু বাকী ক্ষেত্রগুলোতে ০, ১ ও ২২ ও হতে পারে । তাই না ? আচ্ছা তুমি বসো ।

তৌকির স্যারের কথামত রনি বসে গেলো । তাই তো, কিন্তু বিষয়টা ক্লিয়ার হলো না যে স্যার হঠাৎ এমন কথা কেন বলতেছেন । তৌকির স্যার এখনও শেষ করেননি, তিনি বলতে লাগলেন...

- দৈনন্দিন জীবনে শুধু ম্যাথ না, এমন ঘটনা আমাদের সাথে কিন্তু প্রায়শই ঘটে । আমরা অনেক সময়ই শুধু একটা ঘটনার সামান্য জেনে পুরো ঘটনা সম্পর্কে জেনে ফেলার ভান করে, আমরা মন্তব্য করে বসি । আবার অনেকের সম্পর্কে সামান্য জেনে তার সম্পূর্ণ জীবনের প্রতিটি কাজকে মূল্যায়ন করে বসি এক ফ্রেমেই । এগুলো কিন্তু মোটেও ঠিক নয় । এটা এই কারণে যতটুকু খারাপ যে আমরা নিজেদের মত করে মূল্যায়ন করি, তার চেয়েও বেশি খারাপ যখন আমরা একজন মানুষকে তার একটি ভুল বা খারাপ কাজ দিয়ে বিচার করে বসি । যাই হোক, তোমরা এটা করবে না, কেমন ?

ক্লাসের সকল ছাত্ররাই তৌকির স্যারের মুখে এমন কথা শুনে কেমন যেন একটু অবাক হলো । স্যার সচরাচর এ ধরনের কথা বলেন না । অথচ সবাই ধরে নিয়েছিল তিনি হয়তো রনিকে অপদস্ত করে কোন প্রশ্ন করে বসবেন । তবে ক্লাসের অনেক ছাত্ররাই হয়তো আজকের তৌকির স্যারের কথাগুলো অনেক অনেক দিনের জন্য নিজেদের মনে গেঁথে নেবে ।


সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

লিখেছেন নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।

সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×