somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোদাইনামা-৩

১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিছানায় শুয়ে টিভির দিকে তাকিয়ে আছে ভোদাই। একটা ইংরেজি চ্যানেলে ছবি চলছে। ছবির নাম এতদূর থেকে দেখা যাচ্ছে না। ও বাসায় ফেরার আগেই ছবি শুরু হয়েছে। ছবির অ্যাকশন পর্যায় চলছে। অপরাধী একটা বিল্ডিংয়ে ঢুকেছে। পুলিশ সেই বিল্ডিং ঘেরাও করে নিচ থেকে মাইকে তাকে আত্মসমর্পণ করতে বলছে।

অফিস থেকে ফেরার সময় রাস্তায় দাঁড়িয়ে টেলিভিশনের দোকানে দেখা সন্ধ্যার খবরটা ঢুকে গেলো ভোদাইর মাথায়। ধন্য এদেশের পুলিশ। বাংলাদেশে এখন অপরাধী শুধু সরকারবিরোধীরা। খুন-ধর্ষণের ঘটনায় পুলিশের বক্তব্য থাকে, ‘আমাদের কাছে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি কিংবা মামলা দিতে আসেনি।’ আর এই ‘অপরাধী’দের বেলায় আগে প্যাকেট করো, পরে নিয়ে মামলা করো। পশ্চিমা পুলিশের উচিত বাংলাদেশ পুলিশের কাছে প্রশিক্ষণ নেয়া : কীভাবে গ্রেফতার করতে হয়; কীভাবে মামলা সাজাতে হয়; থানায় নিয়ে কীভাবে হাড্ডি গুঁড়ো করে দিতে হয়। তারপরও ভোদাইর কাছে মনে হলো গতকাল পুলিশ হাতুড়ি দিয়ে দরজা ভাংতে দিয়ে শক্তি অপচয় করেছে। এটা করা ঠিক হয়নি। তাদেরকে আরো ‘অপরাধী’ গ্রেফতার করতে হবে। এখনি শক্তি ক্ষয় করে ফেললে কি হবে? ব্যাটা, হাতে বন্দুক থাকতে আবার হাতুড়ি কেন? গুলি করলেই তো দরজা খুলে যায়।

এডিসি মেহেদী সবচেয়ে কৃতিত্বপূর্ণ কাজ করেছে। নিজে গ্রেফতার করেছে ফখরুলকে। এই কৃতিত্বের দরুন মেহেদীকে উচিত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া। এজন্য প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন জানানো যেতে পারে। সাহারা ব্যর্থ হওয়ায় মখাকে দেয়া হলো দায়িত্ব; শতাধিক মানুষ খুনের কারণে সে হাফপ্যান্ট মিজানের কাছ থেকে পুরস্কারও পেলো। মেহেদীকে দায়িত্ব দেয়া হলে সারা দেশে সে তার কৃতিত্ব দেখাতে পারবে। তাছাড়া তখন পুলিশের সব বিভাগ, র‌্যাব, বিজিবি—সবাইকে সে দক্ষ করে তুলতে পারবে।

হাফপ্যান্ট মিজানকে বলা যেতে পারে এজন্য প্রতিমাসে পুরস্কারের ব্যবস্থা করা কিংবা তার হাফপ্যান্টের পকেটে সবসময় পুরস্কার রাখা। যখনি এমন কৃতিত্বপূর্ণ কাজ ঘটবে, সাথে সাথে পুরস্কার ঘোষণা করা হবে। তাকে একটা চিঠি লেখা যেতে পারে।
প্রিয় হাফপ্যান্ট মিজান,
আপনি পুরুষদের প্যান্ট পরার ধারণায় যে ধাক্কা দিয়েছেন, তা সত্যিই অতুলনীয়। মানুষ এতদিন ভাবতো, শুধু বাচ্চাদেরকেই বুঝি প্যান্ট খুলে পড়ার ভয়ে কাঁধের উপর দিয়ে বেল্ট পরিয়ে দিতে হয়। কিন্তু আপনি দেখিয়েছেন, বড়রাও যদি এভাবে প্যান্ট পরে, তাহলে অনেক সুবিধা। এখন যারা বিরোধী দলে আছে, পুলিশ তাদের বেল্ট খুলে তাদেরকে নাজেহাল-গ্রেফতার করে। আবার এখনকার সরকারী দল যদি বিরোধী দলে যায়, তাদের ক্ষেত্রেও এই ঘটনা ঘটতে পারে। তাই দেশের পুরুষেরা সবাই যদি আপনার মতো কাঁধের ওপর দিয়ে দুই বেল্ট এনে প্যান্ট আটকে রাখে, তাহলে তারা আর নাজেহাল হবে না।
সে যা-ই হোক, আপনার এই মজবুত করে পরা প্যান্টের পকেটে যত কিছু রাখা হোক, পকেট ঝুলে পড়বে না। আপনাকে যেহেতু পুরস্কার বয়ে নিয়ে বেড়াতে হয়, তাই আপনার কাছে অনুরোধ, আপনি সারাক্ষণ আপনার পকেটে কিছু পুরস্কার রাখুন...।

৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×