somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আফ্রিকা থেকে বলছি--- 4 (অভিজ্ঞতা )

২১ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি আর বলবো দাদা, বলতে নাই বাধাঁ
গাদ্দাফির দেশে এশে হয়েছে অভিজ্ঞতা
টাকার পিছন ছুটে যারা
শুন্য হাতে দেশে ফিরে তারা ।

মাছ, মাংস, মুরগী নিত্য প্রতিদিন
আহার শেষে দেহের ওজন বাড়ে দিনের পর দিন
দাদা বলতে তো নাই বাধাঁ
গাদ্দাফির দেশে এশে হয়েছে দারুন অভিজ্ঞতা ।

শীতের ঠান্ডায় হাড় মাংস কাপায়
ফল মুল পাওয়া যায় সস্তায়
সকালে দাড়িয়ে থাকা টয়লেট সারার অপেক্ষায়
রাত্রি বেলায় ঘুম যেন আপন মনে পালায় ।

সিগারেটের বিশটি শলা দুই কি তিন দিন...
25 পয়সায় দশটি খোবজা বেছে নিন...
টোনাফিস্, পিয়াজ কুচি আর ধন্নেপাতা...
বিয়ার ও সিগারেটের সুখটান সপ্তাহে এক দিন ।

কি আর বলবো দাদা, বলতে নাই বাধাঁ
গাদ্দাফির দেশে এশে, হয়েছে বিচিত্র অভিজ্ঞতা .. .. .. .. ..

গল্প নয় সত্যি দাদা, জীবন যেন আকাঁ-বাকাঁ
সময় করে যেন সময়কে নিয়ে খেলা
নিজের কাছে যেন নিজেকে লুকিয়ে রাখা
কি আর বলবো দাদা, আমি ভিষণ একা ।

কি আর বলবো দাদা,
বিদেশ করতে এসে হয়েছে এক অভিজ্ঞতা
একরুমেতে চারজন নিচ আর উপর তলা
ভাগ্যক্রমে আবার একরুমে দুই জনা ।

কি আর বলবো দাদা, আজব অভিজ্ঞতা
ঘুমের ঘোরে নাক ডেকে শরীর চার্জ করা
ঘুমের মাঝে কথা বলে পাশের রুমের একজনা
কাঁদবো না হাঁসবো আমি হয়ই দিশেহারা ।

কি আর বলবো দাদা, কথার নাই শেষ
মানুষের কান্ড দেখে কেটে যায় রেশ
দুধের সাথে সিগারেট টানে আহ্ লাগে বেশ
একটি বছর শেষ করে বলি সময় কবে হবে শেষ ।

কি আর বলবো দাদা, বলার শেষ নাই
কান টানলে মাথা আসে, সবাই জানে তাই
শত কষ্টের মাঝে আমরা সুখের ছোয়া পেতে চাই
মিলে মিশে থাকলেরে ভাই আনন্দের সীমা নাই ।

কি আর বলবো দাদা একজনেই সব জানে
তাকে সবাই কাউন্টার নামে চেনে জানে
একজনে কয় বেশি কথা সবাই তা জানে
যা দেখে এবং পায় নিজের মনে করে ।

বছর শেষে ঈদের খুশি
নাস্তায় থাকে সেমাই, পায়েস, সুজি
আমার দাদা ভালোই হচ্ছে আয়-রুজি
দুর পরবাশে তাই তো জীবনটাকে রেখেছি বাজি ।

কাজের ফাঁকি দেয় যারা, তারা আলী-বাবা
সেফটি এ্যাওয়াড পেয়ে রুমে পর্ািট দেয় তারা
কষ্ঠের মাঝে আনন্দ দিতে নাটক করে কারা
নাম ভাংগিয়ে কাজ করতে গিয়ে সময়ের হাতে খায় ধরা।

কি আর বলবো দাদা, বলতে নাই বাঁধা
লিবিয়া নামক দেশে এসে হয়েছে নানান অভিজ্ঞতা
সকাল বেলায় নিয়ম করে ব্যায়াম-শৃঙ্খলা
কাজ শেষে কান্তদেহে রুমের পথে ফেরা ।

তাকিয়ে আছি আমি দৃষ্টিহীন দৃষ্টির আশায়
অসম্পুন্ন পুনর্্নতা যেন সবই হারায়
কি আর বলবো দাদা
শুধু আপনার জন্য আমার এই অভিজ্ঞতা ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্মি এখনও ব্যারাকে ফিরে যাচ্ছেনা কেন?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে এপ্রিল, ২০২৬ সকাল ৭:৪৫

“শেখ হাসিনার পতনের মূল কারণ ছিল চীনের দিকে অতিরিক্ত ঝুঁকে পড়া, যা যুক্তরাষ্ট্র ও ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এই ভূরাজনৈতিক অসন্তোষকে কাজে লাগিয়ে, দেশের অভ্যন্তরে একটি পরিকল্পিত পরিবর্তন... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

লিখেছেন নতুন নকিব, ২৪ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:০৩

পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

জ্যোতির্বৈজ্ঞানিক বাস্তবতা, ভৌগোলিক প্রভাব এবং আধ্যাত্মিক প্রতিফলন

আমরা প্রতিদিন যে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখি, সেটাকে এতটাই স্বাভাবিক... ...বাকিটুকু পড়ুন

সাংবাদিক নারীরা কি টিপিক্যাল, চিন্তার গভীরতা কি ওদের কম??

লিখেছেন শেহজাদ আমান, ২৪ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০



সাংবাদিক নারী বা সাংবাদিকতার সাথে সম্পর্কিত পেশায় জড়িত মেয়েরা কি একটু টিপিক্যাল টাইপের হয়??
আমার তো তা-ই মনে হয়! এছাড়া, চিন্তার গভীরতা ওদের একটু কমও মনে হয়েছে আমার... ...বাকিটুকু পড়ুন

সব দুনিয়ার আহার যোগাই, আমরা না পাই খাইতে

লিখেছেন ঢাকার লোক, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:৩৪



সুনামগঞ্জ সদর উপজেলার বাওন হাওরের বর্গাচাষি আলী আকবর। কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ কৃষিকাজ করি খালি বাঁইচ্যা থাকার লাগি। কোনো লাভ নাই।’ হিসাব কষে বলেন, এখন... ...বাকিটুকু পড়ুন

×