somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাশবিকতাও হার মেনে যায়

২০ শে মে, ২০১০ সকাল ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চুরির অপবাদ দিয়ে নির্মম নির্যাতন স্কুল ছাত্রী টুকটুকিকে




টুকটুকি এখন বাকরুদ্ধ। কষ্ট আর নির্মম নির্যাতনের কথা প্রকাশ করছে হাতের ইশারায়। পাষণ্ড এক দম্পতির অমানবিক নির্যাতনে টুকটুকির এ হাল। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন।
মেহেরপুর সদর উপজেলার যতারপুর গ্রামের দিনমজুর এমদাদুল হকের মেয়ে যতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী টুকটুকি। লেখাপড়ায় বেশ ভালো। কিন্তু লেখাপড়ায় বাদসাধে দারিদ্র্য। তারপরও লেখাপড়া ছাড়েনি সে। স্কুলে পড়াশোনার পাশাপাশি গ্রামে মুরাদের বাড়িতে কাজ করে সে। আর এ লেখাপড়া চালু রাখতে গিয়েই তাকে সইতে হলো চুরির অপবাদ আর অমানবিক নির্যাতন।
টুকটুকির অপরাধ সে স্কুলে যাবে বলে মুরাদের বাড়িতে কাজে যায়নি। এ অপরাধে মুরাদসহ তার পরিবারের লোকজন টুকটুকিকে সোমবার স্কুলে যাওয়ার পথে ডেকে নিয়ে প্রথমে হাত ও পায়ের আঙ্গুলে প্লাস দিয়ে চাপ দেয়। পরে পায়ে দড়ি বেঁধে মাথা নিচে দিয়ে বিকাল পর্যন্ত ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে।
এদিকে স্কুল শেষ হওয়ার পরও মেয়ে বাড়িতে ফিরে না আসায় সন্দেহ হয় টুকটুকির মায়ের। তিনি জানতে পারেন, টুকটুকি স্কুলে আসার পথে মুরাদ ও রশিদের লোকজন ধরে নিয়ে গেছে। দিশেহারা মাকে মুরাদের বাড়ির পাশের লোকজন জানায়, টুকটুকি টাকা চুরি করেছে। এজন্য তাকে পিটিয়ে সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখা হয়েছে। মা মেয়েকে উদ্ধার করতে গেলে তারা তাকেও আটকে রাখে। পরে মাঠে কাজ করতে যাওয়া বাবা এমদাদুল হক বিকালে বাড়ি এসে ৯০০ টাকা দিয়ে মেয়ে ও স্ত্রীকে ছাড়িয়ে নেন। টুকটুকির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গ্রামের লোকজন সন্ধ্যায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বাবা এমদাদুল বলেন, টুকটুকি স্কুলে যাওয়ার পথে মুরাদ ও রশিদের লোকজন ৯০০ টাকা চুরির অপরাধে তাকে উঠিয়ে নিয়ে যায়। বাড়ি নিয়ে তার হাত ও পায়ের আঙ্গুল প্লাস দিয়ে থেতলে দেয় এবং রশি দিয়ে তাকে ঝুলিয়ে রাখে। তিনি বলেন, আমরা গরিব হতে পারি কিন্তু চোর না। আর মেয়ে টুকটুকি কেন চুরি করবে। তিনি আরও বলেন, ঘটনার সময় আমি মাঠে দিনমজুরের কাজ করতে গিয়েছিলাম। মাঠ থেকে বাড়ি ফিরে শুনি এ ধরনের কথা। পরে ৯০০ টাকা বুঝিয়ে দিয়ে দু’জনকে ছাড়িয়ে আনি। আমি মেয়ের ওপর নির্যাতনের বিচার চাই। কেননা পরে তারা টাকা ঘরেই খুঁজে পায়।
ডা. মিজানুর রহমান জানান, টুকটুকিকে নির্যাতন করা হয়েছে। সে কথা বলতে পারছে না। তাকে চিকিত্সা দেয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ২/৩ দিন পার না হলে সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না।
অভিযুক্ত মুরাদ মোবাইল ফোনে জানায়, চুরির কারণে তাকে দু’একটা চড় মারা হয়েছে। কিন্তু প্লাস দিয়ে হাত কিংবা পায়ের আঙ্গুল চেপে দেয়ার কোনো ঘটনা ঘটেনি। টুকটুকির পরিবার পরিকল্পিতভাবে সামাজিকভাবে হেয় করার জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।


হায় মানুষ... তুমি কবে মানুষ হবে??
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৯)

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৬

অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

লিখেছেন নতুন নকিব, ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

অন্তর্জাল থেকে সংগৃহিত।

প্রথমেই বলা দরকার, "অনূদিত" শব্দটি সাধারণত সঠিক এবং প্রমিত বানান হিসেবে ব্যবহৃত হয় যখন অর্থ "অনুবাদ করা হয়েছে এমন" বা "ভাষান্তরিত"... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শেকল ভাঙার গান

লিখেছেন ইসিয়াক, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০২

রক্ত-আগুনে প্রতিবাদ চলুক,
বিক্ষোভের অনলে সারাদেশ জ্বলুক ।
শেষ থেকে শুরু হোক না আবার,
নতুন করে তো কিছু নেই হারাবার!

পুনরায় বিনাশিব তিমির রাত
আঁধার কেটে জাগবে প্রভাত।

দিকে দিকে সংগঠিত হও... ...বাকিটুকু পড়ুন

এসি ছাড়াই ঘর থাকবে বরফ শীতল: মেনে চলুন বিশেষজ্ঞদের বিশেষ টিপস

লিখেছেন শিমুল মামুন, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬


তীব্র তাপপ্রবাহে (Heatwave) জনজীবন যখন বিপর্যস্ত, তখন ঘর ঠান্ডা রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ঘর শীতল রাখতে যে সবসময় এসির (Air Conditioner) প্রয়োজন হবে, তা নয়। বিশেষজ্ঞরা কিছু... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

×