somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রসফায়ারের (পড়ুন গুলি করে হত্যার) সত্যিকার প্রেসনোটে কি সমস্যা?

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়িয়া যিনি পটল তুলেন, তিনিই ক্রসফায়ারে হত বলিয়া শাস্ত্রে সিদ্ধ। কিন্তু এই বঙ্গদেশে ইহা কদাচিত অর্ধসিদ্ধও নয়- ভাজাপোড়ার নিমিত্ত। ইংরেজি পত্রিকার এনকাউন্টার কিঙবা বাংলা পত্রিকার ক্রসফায়ারের নামে অস্ত্র তল্লাশীর সময় সহযোগী কতৃক আক্রান্ত হইয়া আসামীর মৃত্যু অথবা গোপন বৈঠকে পুলিশী হানার মুখে হামলা জাতীয় গৎবাধা বিবৃতি অনেক হইয়াছে। চলুন একখানা সত্যিকার প্রেসনোট পড়া যাক]

রাত ১২টার সময় আসামী অমুককে লইয়া রাবের মাইক্রোবাসটি একটি নির্জন স্থানে থামে। দরজা খুলিয়া প্রথমে নামেন হাবিলদার তমুক। ভিতরে বসা আসামীকে লাথি মারিয়া দরজা দিয়া মাটিতে ফেলেন সুবেদার তমুক। হাবিলদার তমুক তাহার চুলের মুঠি ধরিয়া দাড় করান। ড্রাইভারের পাশের দরজা খুলিয়া ক্যাপ্টেন অমুক নামিয়া আরমোড়া ভাঙ্গেন। তিনি নতুন হোলস্টার কিনিয়াছেন। আসামীর চোখ ভালো মতো বাধা কিনা দেখা হয় এবং হাতকড়া পিছনে লইয়া নতুন করিয়া বাধা হয়। আসামীর ঠোট বাকা দেখিয়া বোঝা যায় সে কাদিতেছে। এর আগে সে বহু টাকাপয়সা সাধিয়াছে তার প্রাণ ভিক্ষা দিতে। কিন্তু রাষ্ট্রের সত কর্মচারীরা তাহাতে কান দেন নাই। ক্যাপ্টেন অমুক সবসময়ই লক্ষ্যভেদে ওস্তাদ বলিয়া তাহাকে শুরুতে গুলি করিতে দেওয়া হয় নাই। হাবিলদার তমুক ৫ফুট দূর হইতে ৩টি গুলি মিস করিয়া একটি গুলি আসামীর বাম বাহুতে বিদ্ধ করিতে সমর্থ হন। সুবেদার অমুক দুইটি গুলি করেন। একটি আসামীর লুঙ্গির মধ্যে দিয়া মাটিতে বিদ্ধ হয়, অন্যটি পেটে। অত্পর ক্যাপ্টেন সাহেব তাহার অতুলনীয় দক্ষতায় যে তিনটি গুলি ছুড়েন তাহার তিনটিই আসামীর বক্ষস্থলে বিদ্ধ হয়। এর মধ্যে একটি সরাসরি হৃদপিন্ডে আঘাত হানে যা তাহার প্রাণনাশের কারণ। তবুও নিশ্চিত হইতে ক্যাপ্টেন তমুক আসামীর কানের পাশে ব্যারেল ঠেকাইয়া আরেকটি গুলি করেন। এরপর হাবিলদার ও সুবাদার আসামীর বুকে আরো দুইটি গুলি করেন, এইবার তারা লক্ষ্য মিস করেন নাই। প্রকাশ থাকে আসামী দাগী ছিনতাইকারী অথবা সন্ত্রাসী অথবা চরমপন্থী অথবা জঙ্গী বলিয়া চিহ্নিত। মৃত্যুর পর তাহার পদবী অনুযায়ী লাশের পাশে একটি পাইপ গান অথবা একটি রিভলবার ও কিছু রাইফেলের গুলির খোসা অথবা একটি গাদা বন্দুক ও কিছু রিভলবারের গুলি অথবা একটি কাটা বন্দুক ও কয়েকটি এলএমজির গুলি ফেলিয়া রাখা হয়। এইসব আলামত পরবর্তীতে ব্যবহার করার জন্য এরপর যত্ন করিয়া প্যাকেটবন্দী করা হয়।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×