চট্টগ্রামে যুবলীগ নেতার মিনি পতিতালয়
১১ ই মে, ২০১১ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় একটি মিনি পতিতালয় আবিষ্কার করেছে ।

স্থানীয় যুবলীগ নেতা ফেরদৌস খোকন দীর্ঘদিন হোটেল ব্যবসার আড়ালে পতিতালয় চালিয়ে আসছিল পুলিশের ছত্রছায়ায়। আজ বুধবার বিকেলে পাহাড়তলী থানার কর্নেলহাট নিউ মনসুরাবাদ এলাকার হোটেল স্টার মার্কে এ অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ২৯ ব্যক্তিকে আটক করেছে র্যাব। এক স্কুল ছাত্রীকে অপহরণ করে হোটেলে জোর করে অসামাজিক কার্যকলাপে বাধ্য করার অভিযোগ পেয়ে র্যাব অভিযান চালাতে গিয়ে মিনি পতিতালয়টি আবিষ্কার করে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় যুবলীগ নেতা ফেরদৌস খোকন তার পারিবারিক প্রতিষ্ঠান স্টার মার্ক পরিচালনা করে আসছিল। আবাসিক হোটেলের আবরণে সে সেখানে একটি মিনি পতিতালয় গড়ে তোলে। বিষয়টি বিভিন্ন সময় পুলিশকে অভিযোগ করলেও তারা এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ যুবলীগ নেতার প্রভাব আরো বেড়ে যায়। ফলে অসামাজিক কার্যকলাপ প্রকাশ্যে চালালেও পুলিশ কিছু করতে অপারগতা জানায়। অভিযোগ রয়েছে, এ যুবলীগ নেতার তত্ত্বাবধানে পাশাপাশি আরো দুটি আবাসিক হোটেল রয়েছে। এসব হোটেলেও অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানান, স্থানীয় একটি স্কুলের ১৩ বছরের এক ছাত্রীকে তুলে এনে হোটেল কক্ষে নির্যাতন চালানোর ঘটনায় তার অভিভাবক র্যাব-৭ এ অভিযোগ করলে এ মিনি পতিতালয়ের সন্ধান পাওয়া যায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন