ঢাকা শহর এখন একটি অপরিকল্পিত বিভিষিকাময় ভয়াঙ্কর নগরী। এখানে-সেখানে, পথে-ঘাটে - যতদূর চোখ যায় শুধু যানজট আর যানজট, গাড়ির পর গাড়ি, Private এর পর Private (কে বলে বাংলাদেশ উন্নয়নশীল দেশ - বলুন উন্নত দেশ - অন্তত Private Car - এর বাহার দেখলে তাই মনে হয়) । বৃষ্টি হলেত কথাই নেই - যাতনা আরো বেড়ে যায়। আচ্ছা একটু ভেবে দেখুনত ঐ রাস্তায় নষ্ট হওয়া সময়টা যদি কোন কাজে লাগানো যেত তবে কেমন হত? হাজার হাজার মানুষ কর্মহীন ঠায় দাড়িয়ে থাকে রাস্তায় ঘন্টার পর ঘন্টা..........। ইস্ এমন হলে কেমন হত - আমরা সবাই ডিজিটাল গতিতে এগিয়ে চলছি, কাজ করছি - দেশটা কতটানা এগিয়ে যেত। এ কি শুধুই স্বপ্ন রয়ে যাবে? আমি মনে করি "ডিজিটাল" বাংলাদেশ গড়ার প্রথম কাজ হওয়া উচিত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ২। দুর্নীতি দমন। রাস্তায় রাস্তায় ডাবল ডেকার বাস নামিয়ে দেয়া হোক, বেশি করে ফ্লাইওভার তৈরী করা হোক, আর সিটি ট্রেন চালু করতে পারলে আরও ভাল।
আমি মোহাম্মদপুরে আজ প্রায় ৪ বছর ধরে। প্রতি বছর আছে পাশের রাস্তাগুলো অন্তত দুবার খুড়াখুড়ি করা হয়! কেন সুপরিকল্পিত ভাবে একবারে ৫ বছরের জন্য কাজ করা যায়না? তবে এ বেলায় শিক্ষিত জনগনেরও কিছু অবদান আছে - ওনাদের আবার রাস্তা ভেঙে construction - এর কাজ না করলে হয়না!!!
Anyway, যইহোক এসব জানা কথা, প্যাঁচাল বাড়িয়ে লাভ নেই। আসল কথায় আসা যাক - আমার জানা মতে ঢাকাটাই শত সমস্যায় জর্জরিত, দেশের অনান্য শহর তাও তুলনামূলকভাবে কম। এখনি সময় "পরিকল্পিত শহর" গড়ার। ঢাকাকে পাড়লে বিকেন্দ্রীকরণ করা যায় আর অনান্য শহরগুলো পরিকল্পিতভাবে সাজিয়ে নেয়া যাক - পরিকল্পিত সেনিটসন, ড্রেন, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন লাইন, বাসা, রাস্তা-ঘাত, ট্রাফিক ব্যাবস্হা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে আর ঢাকার মত অন্যান্য শহরগুলো এত বিপাকে পরবেনা আশা করি।
অবশেষে সবার থেকে মন্তব্য প্রত্যাশা করি ................
পরিকল্পিত শহর চাই: আসুন ভুলগুলো শুধরে নেওয়া যাক .......... (কতৃপক্ষ সমীপে))
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।
শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন
কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?
প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন
Search Engine এর মতামত

Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন
স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।
নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।