শুধু আলু নয়। আলু হচ্ছে রবীন্দ্রনাথের কৃষি জীবনের একটি ব্যর্থ প্রয়াস। কিন্তু বরীন্দ্রনাথ সফল হয়েছিলেন ভুট্টা, কপি, পাটনাই মটর, আখ ইত্যাদি চাষে। শিলাইদহ অঞ্চলে যখন ধলি, কাজলা এবং নাটা জাতের আখ চাষ হচ্ছে, রবীন্দ্রনাথ তখন ঢাকার গেণ্ডারি নামের আখ চাষের ব্যবস্থা করেছিলেন। খোদ রবীন্দ্রনাথ বলেছেন, “শিলাইদহ কুঠিবাড়ির চারদিকে যে জমি ছিল প্রজাদের মধ্যে নতুন ফসল প্রচারের উদ্দেশ্যে সেখানে নানা পরীক্ষায় লেগেছিলেম। এই পরীক্ষার ব্যাপারে সরকারি কৃষি বিভাগের বিশেষজ্ঞদের সহায়তা অত্যাধিক পরিমাণে মিলেছিল। তাঁদের আদিষ্ট উপাদানের তালিকা দেখে চিচেস্টরে যারা এগ্রিকালচার কলেজে পাশ করেনি এমন সব চাষিরা হেসেছিল, তাদেরই হাসিটা টিকেছিল শেষ পর্যন্ত। মরার লক্ষণ আসন্ন হলেও শ্রদ্ধাবান রোগীরা যেমন করে চিকিৎসকের সমস্ত উপদেশ অক্ষুন্ন রেখে পালন করে, পঞ্চাশ বিঘে জমিতে আলুচাষের পরীক্ষায় সরকারি কৃষিতত্ত্ব প্রবীণদের নির্দেশ সেইরকম একান্ত নিষ্ঠার সঙ্গেই পালন করেছি। তাঁরাও আমার ভরসা জাগিয়ে রাখবার জন্য পরিদর্শন কার্যে সর্বদাই যাতায়াত করেছেন। তারই বহুব্যয়সাধ্য বর্থ্যতার প্রহসন নিয়ে বন্ধুবর জগদীশচন্দ্র আজও প্রায় মাঝে মাঝে হেসে থাকেন। কিন্তু তাঁরও চেয়ে প্রবল অট্টহাস্য নীরবে ধ্বনিত হয়েছিল চামরু নামধারী এক হাতকাটা সেই রাজবংশী চাষির ঘরে, যে ব্যক্তি পাঁচ কাঠা জমির উপযুক্ত বীজ নিয়ে কৃষিতত্ত্ববিদের সকল উপদেশই অগ্রাহ্য করে আমার চেয়ে প্রচুরতর ফল লাভ করেছিল...........................পাঠকেরা হাসতে চান হাসুন, কিন্তু একথা যেন মানেন যে শিক্ষার অঙ্গরূপে এই ব্যর্থতাও ব্যর্থ নয়।”
আলোচিত ব্লগ
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
৩৯ বিলিয়ন ডলারের আড়ালে কান্না: শ্রমিকদের ন্যায্য মজুরি ও মানবিক অধিকারের লড়াই

৩৯ বিলিয়ন ডলারের আড়ালে কান্না: শ্রমিকদের ন্যায্য মজুরি ও মানবিক অধিকারের লড়াই
বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার আসল কারিগর কারা? উত্তরটি খুব সহজ—কারখানার লাখ লাখ সাধারণ পোশাক শ্রমিক। অথচ দুঃখজনকভাবে,... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৯ নিশীথে ফুটেছে ফুল

"বন্ধ দুয়ার"

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।