অফিসে এসেই রিসিপশনের ফোন। বিপন নামে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন এসেছেন। ডাকলাম। কখনো দেখিনি বা পরিচয় নেই এমন একজন। ইংরেজি বাংলা মিশিয়ে কথা বলছিল ছেলেটি। বেশ ফিটফাট। ঘন কথায় যা বলল, তাতে বুঝলাম বিশেষ কোন অফার। ব্যাগ থেকে বের করলো ‘দ্য উইনার্স ম্যানুয়াল’। কিনলে আদম হব, না কিনলে পস্তাবো, এমন বোধ এসে গেল তক্ষুনি। বললাম, সম্ভব নয়, দরকার নেই, পরে আসুন ইত্যাদি। আসলে প্যাচালটি পার করতে চাইছিলাম। ছেলেটি চাকমা চেহারার। বললাম রাঙামাটি কোথায় বাড়ি। ও বললো, আমার জন্ম ঢাকায়। থাকি ক্যান্টনমেন্টে। বললাম, বাবা কি করেন, বললো, মেজর জেনারেল। নাম তার অনুপ। বললাম উনি কি অবসরপ্রাপ্ত। বলল, না এখনও আছেন। বললাম,‘দ্য উইনার্স ম্যানুয়াল’ সেটটির দাম কত ? নয়’শ নিরানব্বই টাকা। পাক্কা এক হাজার। পকেটে এর বাইরে আছে এক’শ টাকার কড়কড়ে একটি নোট। ক’দিন ধরেই মানিব্যাগে মঙ্গা। বলল, চেক-এ দিতে পারেন। ড্রয়ার খুলে চেকে একহাজার অংকটি বসিয়ে সই মেরে বিপনের হাতে দিলাম। উইনার্স মেন্যুয়ালের প্যাকেটটি খুলিনি এখনও। ওদিকে তাকালেই মনে হচ্ছে একজন মেজর জেনারেলের ছেলে দুচার টাকা কমিশনের জন্য মার্কেটিং এজেন্ট হয়ে কাজ করছে, বিষয়টি ভালো তো। খুব ভালো। এর মধ্যে অবিশ্বাস আনতে চাইনে, বাংলাদেশী হিসেবে যেটি এসে যায়।
আলোচিত ব্লগ
অশনি সংকেত

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো
কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন
জীবনের স্টেশনে
রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।