somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অদ্ভুত এক উটের পিঠে চলছে দেশ

২১ শে জুলাই, ২০১১ সকাল ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত পরশু পত্রিকার একটা খবর দেখে হতবাক হয়ে গেলাম। আমাদের মহামান্য রাষ্ট্রপতি তার কাজের তালিকায় নতুন একটি কাজ যুক্ত করেছেন। আগে উনি শুধু বিভিন্ন জিনিসের উদ্বোধন করতেন, এখন সেটার পাশাপাশি খুনের মামলায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যুদন্ডাদেশ মওকুফ করাও(!!!) তার কাজের তালিকায় যুক্ত হয়েছে।

লক্ষীপুরের এ্যাডভোকেট নুরুল ইসলামকে হত্যার দায়ে লক্ষীপুর পৌরসভার বর্তমান মেয়র আবু তাহেরের ছেলে এইচ. এম. বিপ্লবকে ফাঁসির দন্ডাদেশ দেয় আদালত। আমাদের দয়ার সাগর রাষ্ট্রপতি তার ফাঁসির সাজা মওকুফ করে দিয়ে বিরাট মহানুভবতার পরচয় দিয়েছেন।

এখন কথা হচ্ছে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় রাষ্ট্রপতির স্ত্রী আইভি রহমান নিহত হন। তাদের ধরতে তো সরকার ব্যাপক ধরপাকর শুরু করেছে। জিল্লুর রহমান কি তার স্ত্রীর খুনিদেরকেও ক্ষমা করে দেবেন?

নিহত নুরুল ইসলামের স্ত্রী রাশিদা ইসলাম সন্তানদের নিয়ে ঢাকায় আত্মগোপন করে আছেন। তিনি তাহের গংদের ভয়ে লক্ষীপুর ফিরে যেতে পারছেন না। সাংবাদিকদেরকে উনি উনার অবস্থান পত্রিকায় না ছাপতে অনুরোধ করেছেন। রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দেয়া রাষ্ট্রের কাজ নাকি খুনিদেরকে শাস্তি থেকে রেহাই দেয়া রাষ্ট্রের কাজ? মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রশ্ন রইল।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার খুনিদের বিচার করার জন্য ৩৫ বছর পর বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন। এটিতে আমি অবশ্য সমর্থন করি। অপরাধ যেই করুক না কেন তার শাস্তির দরকার আছে।
তাহলে নিহত নুরুল ইসলামের ছেলে-মেয়েরা কি অপরাধ করেছে? কেন তাদের বাবার হত্যাকারীর ফাঁসি হওয়ার পরও সে শাস্তি থেকে বেচে যাবে? পরিস্থিতি কি তাহলে এমন হয়েছে যে, আমি আওয়ামীলীগের হোমরা-চোমরা কেউ, আমি চাইলেই খুন করতে পারি, আদালত আমার শাস্তি দিলেও কিছু যায়-আসে না, মহামান্য দয়ার সাগর রাষ্ট্রপতি আছেন না। উনি আমার ফাঁসি মওকুফ করে দেবেন। এতে করে কি অপরাধীরা উৎসাহিত হচ্ছে না?

দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। তার এই সন্তুষ্টি কোথা থেকে আসে? খুনিদের শাস্তি পাবার পরও বহাল তবিয়তে ঘুরে বেড়ান থেকে?

আমি নির্বাক হয়ে গেছি, আমি আমার বিবেকের কাছে কি জবাব দেব? রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর বিবেক না থাকতে পারে আমার তো আছে। আমি এ অন্যায়ের বিরুদ্ধে কি প্রতিবাদ করেছি? আমার কিছু করার নেই এ কথা বলে নিজেকে আর কত দিন শান্তনা দেব? মনের ভেতর একটা কথা সব সময় খোঁচাতে থাকে। আমি কি আসলেই কিছু করতে পারতাম না? আমি কি একবারও আন্তরিকভাবে চেষ্টা করে দেখেছি? আমি বা আমরা যদি অন্যায়ের প্রতিবাদ না করে যাই তবে ভবিষ্যত প্রজন্মের কাছে আমরা কোন দেশটাকে রেখে যাব? তাদের কাছে কি জবাব দেব?
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×