অন্তর্বর্তী কালীন সরকার প্রধান কে হবে ? এই ইস্যুতে দেশের অবস্থা নাকি খুবই খারাপ হবে। কারন নির্দলীয় লোকের অভাব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি নির্দলীয়, তাই অন্তর্বর্তী কালীন সরকার প্রধান পদের জন্য আমি যথাযোগ্য। কিন্তু চাইলেইতো আর হবে না, বিবেচিত হওয়ার জন্য একটা প্রক্রিয়া দরকার। নিচে কয়েকটি সম্ভাব্য পদ্ধতি বর্ণনা করলাম...
১ । দেশে যেমন দলীয় প্রতিনিধী নির্বাচনের প্রক্রিয়া আছে তেমনি নির্দলীয় লোক খোঁজার জন্যও জাতীয় নির্বাচন করা যেতে পারে।
২। জীন ভুতের সাহায্য নেয়া যেতে পারে, তাদেরকেতো নির্দলীয়ই বলা চলে। কারন তারা কোন আমলেই হরতাল বা সমাবেশ করে নাই। সবার শাসনই মেনে চলেছে।
৩। ১৮ বছরের নিচে যারা আছে তাদেরকে ব্যবহার করা যেতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



