একজন মহানায়কের মৃত্যু
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
তিনি আমাদের চলচ্চিত্রাংগনের মহানায়ক, চলচ্চিত্রের জনপ্রিয়কালের একজন স্রোতের বিপরীতে হাটা মহানায়ক, তিনি আমাদের অভিনেতা বুলবুল আহমেদ। গতকাল বুধবার রাত ১১.৩০ এ তিনি স্কয়ার হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই মহানায়কের মৃত্যু হয়েছে কাল রাতে, অথচ আজকের কোন পেপারে সেই খবরটা নেই, ছিলোনা তাদের ওয়েবসাইটেও। অথচ বিশ্বকাপের কোন খেলা মাঝরাতে হলেও তার আপডেট রংগীন ছবিসহ এসে পড়ে পত্রিকাগুলোর সকালের সংস্করনে। হায়রে মিডিয়া!
প্রবাসে থাকি তাই দেশের খবরের জন্য নির্ভর করতে হয় পেপার গুলোর অনলাইন সংস্করনের উপর, আর তাই গতকাল রাতের এইখবরটা আজ দুপুরে জানলাম। খারাপ লাগছে যেমন খবরটা শুনে রাগও উঠছে তেমন এই হিটের খোজে থাকা মিডিয়াগুলোর উপর।
গতকাল বুধবার রাতে তিনি গুলশান নিকেতনে নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল প্রায় ৭১। অনেক দিন ধরেই তিনি হূদরোগ, উচ্চরক্তচাপ ও বহুমূত্ররোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
ব্যাংকের ম্যানেজার হিসেবে চাকরী জীবনের শুরু হলেও অভিনয়ের প্রতি ছিলো তার আজন্ম আগ্রহ। প্রথম ছবি ‘ইয়ে করে বিয়ে’ দিয়ে তাঁর চলচ্চিত্র জীবনের শুরু। এর পরই ‘জীবন নিয়ে জুয়া’ ছবিটি তিনি প্রযোজনা করেন। ওই ছবিতে তিনি অভিনয়ও করেন। তাঁর অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে দেবদাস, সীমানা পেরিয়ে, রুপালি সৈকত, মহানায়ক, শুভদা। আর ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ছবি দিয়ে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। চলচ্চিত্রের প্রচলিত মারমার-কাটকাট টাইপের ধারা থেকে তিনি মোটাদাগে পৃথক ছিলেন।
তিনি তাঁর জীবনে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস (বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি) পুরস্কারও পান।
অমায়িক-স্ক্যান্ডাল বিহীন ক্যারিয়ারে এই অভিনেতা শুধু চলচ্চিত্রে নয়, টেলিমিডিয়াতেও ছিলেন সক্রিয় ও জনপ্রিয়। বিটিভির সাদাকালো যুগ থেকে রংগীন যুগের অনেক জনপ্রিয় নাটকের জনপ্রিয় চরিত্র ছিলেন তিনি। 'বরফ গলা নদী', 'ইডিয়ট', 'এই সব দিন রাত্রি' প্রভৃতি নাটকে তার অভিনয় যেমন প্রশংসিত হয়েছিলো তেমনি জনপ্রিয়তাও পেয়েছিলো।
অসাধারন গুণী এই অভিনেতার মৃত্যুতে দেশীয় চলচ্চিত্র-টেলিমিডিয়ার একটা অপুরনীয় গুনগত ক্ষতি হয়ে গেলো।
ভালো থাকুন মহানায়ক পরের জীবনেও। অনেক শ্রদ্ধা আপনাকে, শান্তিতে থাক আপনার আত্মা।
১২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।