সেদিন খাবার টেবিলে কথা হচ্ছিল "ইলিশ" নিয়ে। আমি বলছিলাম, "সেই ইলিশ আর নেই।" সেদিন আমার মামার সাথে এক চরম বিতর্কে জড়িয়ে পড়েছিলাম। মামা বললেন, "সেই ইলিশ-ই আছে, কিন্তু আমরা পাইনা, সব চলে যায় ভারতে রপ্তানী হয়ে।"
এবার চিন্তা করেন, কি আমাদের নৈতিকতা? আমরা আমাদের প্রয়োজন না মিটিয়েই সেটা রপ্তানী করে দিচ্ছি। আর চড়া দামে পচা, ছোট ও কম স্বাদ যুক্ত কয়েকটা মাছ নিয়ে আমারা শহরের মানুষ কাড়াকাড়ি করছি। যার পকেট গরম, সেই থার্ডক্লাশ মাছটির মুখে দড়ি বেঁধে বাড়িতে নিয়ে যাচ্ছে।
কষ্টটা লাগে তখনই, যখন দেখি আমাদের দেশের নেতানেত্রীরা নিজ দেশের প্রতি মায়া করে না। নিজ মানুষের প্রতি মায়া করে না। গত তত্বাবধায়ক সরকারের আমলে কিছুদিনের জন্য ইলিশ রপ্তানী বন্ধ ছিল। তখন কিছুটা সস্তা দামে আমরা আমাদের ইলিশ খেতে পেরেছি।
আমাদের প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাঠানো দুইবাক্স পদ্মার ইলিশ ভারতের মনমোহন সিং গ্রহন করেছেন কিন্তু খেয়ে দেখেননি উনি ভেজিটেরিয়ান বলে। আর পররাষ্ট্রমন্ত্রী দই, চিড়া, পোড়াবাড়ির চমচম, আর পদ্মার সেই ইলিশ নিয়ে ভারতের পথে রওনা হচ্ছে। কি বিচিত্র!!!!!!
আমাদের ইলিশ আর এখন আমরা খেতে পারি না। পাশের বাড়ির লোক খায়। ইলিশ আজ বিদেশী বন্ধুর (দাদা!!) মন গলানোর বস্তুতে পরিণত হয়েছে। ইলিশ ........ আজ পরদেশী।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




