তুমি খেলো তুরুপের তাস আর
ময়ূখ বিভায় তোলো নীল রক্তজবা
একলক্ষ ফুলের জরায়নে নিদ্রামগ্ন আমি
তোমার আঁশে মিশে আছি মানবীগন্ধ শুঁকে
তোমার বক্ষে নাক গুঁজে তুলে আনি বেগুনী রশ্মি
জানো কী বেঁচে আছি আমি ওই আলো পানে
পাত্র থেকে আয়ু ছিনিয়ে নিয়ে
বেঁচে আছি তোমার সঙ্গ কাতরতায়
এর চেয়ে কার্যকর কোন আয়ু বর্ধকের কথা
আমার জানা নাই।
এ মোর তুঙ্গভদ্রা ধ্যান
আমার চিত্রার্পিত নারাঙ্গিবন
প্রমূর্ত বলে রাখি,
প্রযত্ন ভুল হলে
চান্দ্রায়ণ যাবো শত চন্দ্রবছর!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


