ছন্দ কোথা পাই? কবিতারা হায়
কাঁদছে যেন খুব নীরবে ছন্দ কেন নাই?
ঘুরে ঘুরে এলো তারা, গোলাপ বাগান বাড়ি।
সেথায় থাকে একা কবি, মস্ত নাম যে তারি।
ছন্দরা তারে শুধায় এসে, ওগো মহাকবি
তোমার কানে বলছি শোনো একটি ছোট দাবী।
সাদা খাতার উপর তোমার কালো কথার মালা,
মাঝে মাঝে থাকে যেন একটু ছন্দ ঢালা।
শুনে কবি সহাস্যেতে, বলি তবে শোনো
তোমাদের অমন দাবীর কি চল আছে এখনো?
দিগ্বিজয়ী কবি আমি, ছন্দ কোথাও নাই
ছন্দ খুঁজে ধরবো এনে, সময় কোথায় পাই?
কবির কথায় ছন্দরা সুর হয়ে যে কাঁদে
মেঘগুলো যে গুরুগুরু সাথে গলা সাধে।
ওইযে দেখো নদীর ধারা ছন্দে ছন্দে চলে
বর্ষাধারা ধরার সাথে ছন্দে কথা বলে।
ঈষাণ কোণে বায়ু বহে ছন্দ আছে তারো
ছন্দের কি অভাব আছে? উদাহরণও আরো...
বেলা শেষে সাঝের মায়া এলো আমার দ্বারে
দলছুট এক ছন্দ এসে বললো যে আমারে,
পথহারা এক পথিক আমি হবে নাকি ভাই?
তোমার কিছু সৃষ্টির মাঝে একটু খানি ঠাঁই?
উত্তরেতে বলি আমি, আমিতো নই কবি
তোমার নিয়ম, তোমার কথা জানিনা যে সবি।
প্রতি পংক্তির শেষে এসে তোমার হবে স্মরণ,
ছুঁয়ে নিলাম মোর কবিতায় তোমার সবুজ চরন
সেই থেকে যে আপণ মনে আমি লিখে যাই
ভুল ত্রুটি হলে কিছু ক্ষমা যেন পাই...
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




