
চাইনীজ খেতে গেলাম লান্চ-এ, প্রতি সপ্তাহেই যাই, দেড়-দুইসের মঙ্গোলিয়ান বীফ আর সাদা ভাত, হাপুস-হুপুস করে খাই যাতে রাতে আর খেতে না হয়।
আজকে সামনের টেবিলে বেশ কিছু চৈনিক মেয়ে এসে বসল, ফ্যাশন আর কথাবার্তার ধরন দেখে মনে হল সদ্য টিন-এজার থেকে ষোড়শী হয়েছে। আমার খাবার খেতে বেশ সময় লাগে তাই আস্তে আস্তে খাচ্ছি আর ষোড়শীনিদের কান্ড দেখছি। বাফে টেবল-এ হরেক পদ খাবার সাজানো, তার ওপর এক পাচক বসে আছে পাশেই, বিশাল চুলাতে কাস্টমারের ফরমায়েশ মত মঙ্গোলিয়ান বার্বাক্যু হচ্ছে। আমার সহখাদক চৈনিক মেয়েগুলো তাদের চিকনচাকন পেটে ৩-৪ প্লেট খাবার অনায়াসে ঢুকিয়ে দিল। আমি তো হতবাক! এত খায় আর মেদ-ভুড়ি নিয়ে অসুবিধা নেই, আমেরিকান বা বাঙালী রমনীরা এভাবে খেলে তো ফুলে এক্সএল সাইজ হয়ে যাবে।
আমি এই রেস্তোরাতে খাচ্ছি প্রায় দেড় বছর ধরে, আমার খাওয়ার ঠিক ঠিকানা নেই তাই ওজনও ওঠানামা করে ঠিকঠিকানা ছাড়াই, তার উপর জীম-এ যেয়ে ওয়ার্কআউট করি, সাতার কাটি, সামারে ফুটবল খেলি। এতকিছুর পরেও আমি ওভারওয়েট! আর এসব মেয়েগুলোর চিকন পেটে ৩ কিলো ভাত নিয়েও দিব্যি হেসেখেলে যাচ্ছে, গায়ে পেটে চর্বি জমে না, ব্যাপারটা কি??
আর চাইনীজ মেয়েরা যে সবসময় চিকনচাকন থাকে সেটাও মনে হয় ঠিক না। আমার এক চীনা বান্ধবী ছিলো ছোটবেলায়, খেত না অত বেশী , (অন্ততপক্ষে আমার সামনে বেশী খেত না), তার স্বাস্থ্য ভালই ছিল, প্রেম করার সময়ে পুর্নাঙ্গ নারীকেই পেতাম, বালিকাকে নয়। আজকের চীনা বালিকাদের দেখে মনে হয় ওভার মেটাবলিজমে ভুগছে, খাচ্ছে অনেক কিন্তু শরীরে দেখাচ্ছে না।
লাঞ্চ সেরে এসে ফেসবুকে ঢু দিলাম, এবং কাকতালীয়ভাবে আমার সেই চীনা বান্ধবীর ছবি দেখলাম এক বন্ধুর পেজ-এ। স্বামী-সন্তানসহ সপরিবারে ছবি তুলেছে সে, মুটিয়ে গিয়েছে বোধহয় একটু। সব মেয়েই মনে হয় মা হলে একটু মুটিয়ে যায়, শিশুর জন্য মায়ের মেদিনী দেহের আলিঙ্গন বড়ই মায়াময়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



